ভারতের সঙ্গে ড্র করেই সেমিফাইনালে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০১

বাংলাদেশ-ভারত ম্যাচের একটি মুহূর্ত সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল তারা। আর সোমবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফেভারিট ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ চারে জায়গা করে নিয়েছে ইয়াছিন-ফাহিমরা।

‘বি’ গ্রুপের দুই ম্যাচ শেষে এক জয় ও ড্রতে ৪ পয়েন্ট বাংলাদেশের। অন্যদিকে ভারত প্রথম ম্যাচ খেলে পেয়েছে ১ পয়েন্ট। আর বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারা শ্রীলঙ্কার পয়েন্টের ঘর ফাঁকা। আগামী বুধবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফলে নির্ধারণ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন।

নেপালের কাঠমান্ডুর আসরে প্রথম ম্যাচে বড় জয় পেলেও ভারতের বিপক্ষে সাবধানী ফুটবল খেলেছে বাংলাদেশ। ডিফেন্স জমাট রেখে প্রতিআক্রমণে উঠে খেলার চেষ্টা করেছে। কিন্তু তাতেও কোনও গোল আসেনি।

৩৪ মিনিটে অবশ্য ভালো একটি সুযোগ তৈরি করেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো ক্রস প্লেসিং করতে পারেননি মারাজ হোসেন।

অন্যদিকে ভারত গোলমুখে বল নিয়ে গেলেও বাংলাদেশের গোলরক্ষককে বড় রকমের পরীক্ষায় ফেলতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় তাই গোলহীনভাবে।

বিরতির পর দুই দল আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেললেও পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারেনি। যদিও ৬৯ মিনিটে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশের। কিন্তু কাজী রাহাদ মিয়ার লম্বা থ্রো-ইন থেকে বক্সের মধ্যে আমির হোসেন বাপ্পী হেড করলেও ভারতের গোলরক্ষক তা প্রতিহত করেন।

শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বাংলাদেশ ও ভারত। এরই সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় লাল-সবুজ জার্সিধারীদের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী