ঘরের মাঠে ১৬ মাসে প্রথম হার পিএসজির

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪১

রেইমসের কাছে হারলো পিএসজি এই মৌসুমে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেলো প্যারিস সেন্ত জার্মেই। বুধবার পার্ক দে প্রিন্সেসে তাদের অপরাজেয় মর্যাদা কেড়ে নিলো স্তাদে দে রেইমস। ১৬ মাস পর ঘরের মাঠে ২-০ গোলে লিগ ওয়ানে প্রথমবার হারলো ফরাসি চ্যাম্পিয়নরা।

অবশ্য ৭ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারানো সেই দলকে খুঁজে পাওয়া যায়নি একটুও। পরিষ্কার কোনও সুযোগ তৈরি করতে পারেনি থোমাস টুখেলের দল।

প্রথমার্ধে হাসান কামারা লক্ষ্যভেদ করেন। এরপর শেষ অর্ধের ইনজুরি সময়ে বোলে দিয়া বাইসাইকেল কিকে যোগ করেন দ্বিতীয় গোল। ১১ পয়েন্ট নিয়ে রেইমস অষ্টম স্থানে।

ইদ্রিসা গুয়েকে বিশ্রামে রেখেছিলেন টুখেল। নিষিদ্ধ ছিলেন মার্কো ভেরাত্তি, বেঞ্চ থেকে মাঠে নামেন মারকুইনহোস। ইনজুরিতে আগে থেকে মাঠের বাইরে কাইলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি। গত দুই ম্যাচ দলকে জেতানো নেইমার ছিলেন শুরু থেকে, কিন্তু এবার নায়ক হতে পারেননি তিনি।

মাঝমাঠে বেশ ভুগেছে পিএসজি। এই সুযোগের সদ্ব্যবহার করে ২৯ মিনিটে এগিয়ে যায় রেইমস। মার্শাল মুনেতসির ক্রস থেকে হেড করে জালে বল জড়ান তিনি। বিরতির কিছুক্ষণ আগে এরিক চোপো-মোতিংয়ের বদলি হয়ে মাঠে নামেন আনহেল দি মারিয়া। রিয়ালের বিপক্ষে জোড়া গোল করা আর্জেন্টাইন তারকাও সুবিধা করতে পারেননি।

দ্বিতীয়ার্ধেও পিএসজির রক্ষণভাগ কাঁপাতে থাকে রেইমস। ৭৮ মিনিটে কেইলর নাভাসের ডান দিকের পোস্টে আঘাত করে ওউদিনের ক্রস। শেষ মুহূর্তেও বিপজ্জনক হয়ে উঠতে পারেনি পিএসজি। বরং ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে দিয়ার স্ট্রাইকে ২০১৮ সালের মে মাসের পর পার্ক দে প্রিন্সেসে হারতে হলো তাদের। এর আগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে স্তাদে রেনেসের মাঠে হেরেছিল চ্যাম্পিয়নরা।  ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের