সাফে শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১১

ফাইনালে ওঠার আনন্দ বাংলাদেশের ম্যাচের শেষ বাঁশি বাজতেই কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ। এই আনন্দ প্রথমবার সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার। ২০১৭ সালে গত আসরে রানার্স আপ হয়েছিল তারা, কিন্তু কোনও ফাইনাল হয়নি। লিগ পর্বের খেলায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ করতে হয় তাদের। চ্যাম্পিয়ন নেপালের সমান পয়েন্ট পেলেও হেড টু হেডে পিছিয়ে থেকে ট্রফিতে হাত রাখা হয়নি বাংলাদেশের। এবার ফাইনালে তারা, শিরোপা না পাওয়ার আক্ষেপটা কাটাতে চান ইয়াছিন আরাফাতরা।

শুক্রবারের সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। এই জয়ে দলের ইংলিশ কোচ অ্যান্ড্রু টার্নার খুশি, ‘গোলমুখে আমাদের ফিনিশিং ভালো হয়েছে। দল ভালো খেলেছে। সুশৃঙ্খলভাবে খেলেছে ছেলেরা। এখন আমরা ফাইনালে উঠেছি। কিছুটা ক্লান্তির হয়তো দ্বিতীয়ার্ধে গোল বেশি হয়নি।’

দলের এই পারফরম্যান্স ফাইনালেও দেখতে চান অধিনায়ক ইয়াছিন, ‘আজ সবাই ভালো খেলেছে। কোচের নির্দেশনায় সবাই নিজেদের দায়িত্ব পালন করতে পেরেছে। এমন পারফরম্যান্স ধরে রাখতে চাই। ফাইনালে ভালো করার লক্ষ্য আমাদের।’

ভুটানের বিপক্ষে প্রথম গোল করা তানবির ফাইনালেও লক্ষ্যভেদ করতে চান, ‘আজ গোল করতে পেরে অনেক ভালো লাগছে। ফাইনালেও গোল পেতে চাই, যেন দল জিততে পারে।’

শিরোপা নিয়ে দেশে ফিরতে দেশবাসীর দোয়া চেয়েছেন মোহাম্মদ হৃদয়, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে ফাইনালে উঠেছি। এখন ট্রফি জিততে চাই। সবাই দোয়া করবেন যেন শিরোপা জিতে দেশে ফিরতে পারি।’

দল পরিকল্পনা অনুযায়ী খেলার কারণে সফল হয়েছে মনে করেন ম্যানেজার আমের খান, ‘দল পরিকল্পনা অনুযায়ী খেলেছে। ভুটান সম্পর্কে আগেই আমাদের জানা ছিল। ওদের খেলার বিপরীতে আমরা প্রতি আক্রমণে সুযোগ পেয়ে গোল করেছি।’

আগামী রবিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় সেমিফাইনালে ভারতও ৪-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী