বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি পেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৭

অক্টোবরে ঢাকায় আসছেন পেলে ফুটবল কিংবদন্তি পেলেকে স্বচক্ষে দেখার দারুণ সুযোগ এদেশের মানুষের সামনে। আগামী মাসে বাংলাদেশে আসছেন ব্রাজিলের জার্সিতে তিনটি বিশ্বকাপ জয়ী।

‘চলো খেলি’ নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠান পেলেকে নিয়ে আসছে ঢাকায়। অক্টোবরে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে প্রতিষ্ঠানটি। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ‍উপস্থিত থাকবেন পেলে।

‘চলো খেলি’র ফাউন্ডার ট্রাস্টি মাজেদুল ইসলাম সংবাদ মাধ্যমকে পেলের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘পেলে বাংলাদেশ আসতে রাজি হয়েছেন। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা ভারতের মাঠে খেলেছেন, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। তাদের সম্মাননা জানাতে পেলেকে নিয়ে আসছি আমরা। আমাদের দেশের কিংবদন্তিদের সম্মান জানাবেন আরেক কিংবদন্তি।’

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চলো খেলি ট্রাস্ট থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা পেলেকে বাংলাদেশে আনতে চাইছে। আমরা এতে সায় দিয়েছি। অক্টোবরে পেলের ঢাকায় আসার কথা। কয়েক দিনের মধ্যেই ব্রাজিলিয়ান কিংবদন্তির বাংলাদেশ সফর নিয়ে চলো খেলি ট্রাস্টের সঙ্গে আলোচনায় বসবো আমরা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান