ছন্দবদ্ধ ইতালির সামনে আত্মবিশ্বাসী কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৪, ২০:৩৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৭

গ্রুপ পর্বে ২য় খেলায় আজ শুক্রবার মাঠে নামছে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি। শুক্রবার রাত ১০টায় নিজেদের দ্বিতীয় কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ইতালি। নিজেদের প্রথম ম্যাচ জিতে দুটি দলেরই সূচনা হয়েছে দারুণভাবে। আজকের খেলায় যে দল জিতবে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে তারা। বিশ্বকাপে ইতালির রয়েছে ধারাবাহিক সাফল্য এবং প্রথম ম্যাচে দলটি ছিল দারুণ ছন্দবদ্ধ। আর উরুগুয়ের বিপক্ষে জয় পাওয়া কোস্টারিকা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। রেসিফের এরিনা পার্নামবুকোতে কোস্টারিকার মুখোমুখি হবে ইতালি। গ্রুপ অফ ডেথ হিসেবে স্বীকৃত ‘ডি’ গ্রুপে নিজেদের আগের ম্যাচে জয় পেয়েছে দুই দলই। টানা দুই ম্যাচ হারে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াই থেকে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার নিজেদের ২য় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে উরুগুয়ে। বিশ্বকাপে এ পর্যন্ত ৮২টি ম্যাচ খেলেছে ইতালি। এর মধ্যে জয় পেয়েছে ৪৬ ম্যাচে, হেরেছে ১৫ এবং ড্র করেছে ২১ বার। এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন ও দুইবার রানার্সআপ হয়েছে ইতালি। বিপরীতে বিশ্বকাপে চারবার মূল পর্বে মোট ১০টি ম্যাচ খেলেছে কোস্টারিকা। এর মধ্যে ৩ ম্যাচে জিতেছে, হেরেছে ৬ ম্যাচে আর একবার ড্র করেছে দলটি। যে কোন পর্যায়ে প্রতিযোগিতামূলক খেলায় এটাই কোস্টারিকার বিপক্ষে ইতালির প্রথম ম্যাচ এটি। ১৯৯৪ সালে একমাত্র প্রীতিম্যাচে ১-০ ব্যবধানে জিতেছিল ইতালি। ইংল্যান্ডের বিপক্ষে ছন্দবদ্ধ ইতালি রেকর্ড গড়েছে নির্ভুল পাস দেয়া-নেয়ার। কোস্টারিকাকে একইভাবে হারাতে চায় দলটি। ইতালি কোচ সিজার প্রানদেল্লির ভয় ব্রাজিলের আবহাওয়া। রেসিফের উত্তপ্ত আবহাওয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচটাও দুপুরে খেলা নিয়ে অভিযোগ তুলেছেন প্রানদেল্লি। প্রতিপক্ষ ইতালির কাছ থেকেই প্রেরণা পাচ্ছে কোস্টারিকা। ২০০৬ সালে যে নিশ্চিদ্র রক্ষণভাগের কারণে শিরোপা ঘরে তুলেছিল ইতালিয়ানরা। শক্তিশালী রক্ষণভাগ দিয়েই ইতালির বিপক্ষে জিততে চায় কোস্টারিকা। গ্রুপ 'ডি' পয়েন্ট তালিকা: দল খেলা জয় ড্র হার গোল (পক্ষে/বিপক্ষে) পয়েন্ট কোস্টারিকা ১ ১ ০ ০ ৩/১ ৩ ইতালি ১ ১ ০ ০ ২/১ ৩ উরুগুয়ে ২ ১ ০ ১ ৩/৪ ৩ ইংল্যান্ড ২ ০ ০ ১ ২/৪ ০

এএ/এফএ
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী