ক্রোয়েশিয়াকে হারিয়ে ২য় রাউন্ডে মেক্সিকো

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৪, ২১:০৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৯

বিশ্বকাপে গ্রুপ 'এ' এর নানা সমীকরণের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে মেক্সিকো। টুর্নামেন্টে ২ জয় এক ড্র নিয়ে গ্রুপে মেক্সিকোর পয়েন্ট ৭। গ্রুপের চ্যাম্পিয়ন দল ব্রাজিলের পয়েন্ট মেক্সিকোর সমান হলেও মোট গোল ব্যবধানে এগিয়ে গেছে তারা। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলার ৭২ ও ৭৫ মিনিটে রাফায়েল মার্কুয়েজ এবং অান্দ্রেজ গুয়াদাদোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। অার ঠিক ৮৫ মিনিটে মেক্সিকোর পক্ষে জাভিয়ার হার্নান্দেজ গোল করে ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। তবে ৮৭ মিনিটে ইভান পেরেসিকের গোলে খানিকটা সান্তনা খুঁজে নেয় ক্রোয়েশিয়া। এই ম্যাচে মেক্সিকোর কার্লোস পেনাকে ফাউলের দায়ে লাল কার্ড দেখেছেন ক্রোয়েশিয়ার বদলি খেলোয়াড় অান্তে রিবিক। সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় রেসিফের মাঠে মুখোমুখি হয় এই দুই দল। গ্রুপের অন্য দল ক্যামেরুন কোনও পয়েন্ট সংগ্রহ করতে না পারায় ইতোমধ্যেই তাদের বিদায় নিশ্চিত হয়েছে।

এসএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের