মেয়েদের বিভাগীয় কমিশনার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী জেলা দল। আর রানার্স-আপ হয়েছে বগুড়া জেলা দল।
শনিবার বিকেলে নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক রাজশাহী ৬-০ গোলে বগুড়া জেলাকে হারায়। রাজশাহী জেলা দলের নার্গিস নির্বাচিত হন সেরা খেলোয়াড়।
এর আগে রাজশাহী ৬-০ গোলে নাটোর জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। দিনের আরেক সেমিফাইনালে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় লড়াই। তাতে বগুড়া জেতে ২-০ গোলে।
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্ট শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিভাগের আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।







