পিএসজিকে জেতালেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৯

নেইমারের গোল উদযাপন কাইলিয়ান এমবাপে ফিরেই বদলে দিলেন প্যারিস সেন্ত জার্মেইকে। তার বানিয়ে দেওয়া বলে গোল করে দলকে জেতালেন নেইমার। শনিবার বোর্দোকে ১-০ গোলে হারালো লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর এদিন বদলি মাঠে নামেন এমবাপে। এরপর ডানপ্রান্ত দিয়ে ঢুকে ৭০ মিনিটে নেইমারকে গোল করাতে সহায়তা করেন ফরাসি ফরোয়ার্ড। তাতে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো পিএসজি। অলিম্পিক লিওঁকে ১-০ গোলে হারিয়ে ২ পয়েন্ট পেছনে থেকে পিএসজির পরে নঁতে (১৬)।

দলকে জিতিয়ে নেইমার বললেন, ‘আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে সাহায্য করা। এ কারণেই আমি এখানে। এমন কঠিন ম্যাচে গোল করতে পারা সত্যিই দারুণ।’

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারাইয়ের মাঠে নামবে পিএসজি। নিষেধাজ্ঞার কারণে ওই ম্যাচ খেলতে পারবেন না লিগ ওয়ানে দলের গত তিনটি গোলই করা এই ফরোয়ার্ড। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ ৩০ মিনিট জাদু দেখানো এমবাপে ফেরায় দারুণ কিছুর প্রত্যাশা পিএসজির।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের