বাংলা ট্রিবিউন-নিউজ টোয়েন্টিফোর লড়াই অমীমাংসিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৯:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৫:৫৫

বল নিয়ে এগিয়ে যাচ্ছেন বাংলা ট্রিবিউনের গোলদাতা আতিক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নিউজ টোয়েন্টিফোরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলা ট্রিবিউন।

ফুটবল ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচের শুরুতে মাহফুজুল হকের গোলে এগিয়ে যায় নিউজ টোয়েন্টিফোর। শেষ মুহূর্তে আতিকুর রহমানের গোলে সমতা নিয়ে আসে বাংলা ট্রিবিউন। ম্যাচের সেরা খেলোয়াড় মাহফুজুল।

বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনের প্রতিপক্ষ জাগো নিউজ। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে জাগো নিউজ ৬-০ গোলে নিউজ টোয়েন্টিফোরকে হারিয়েছিল।

টিম বাংলা ট্রিবিউন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) ৫-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বৈশাখী টেলিভিশন। দুটি করে গোল করেছেন আলী ইমরান ও জাহিদ। ইমরান হয়েছেন ম্যাচসেরা।

দিনের অন্যান্য ম্যাচে দৈনিক যুগান্তর ২-০ গোলে গাজী টেলিভিশনকে, চ্যানেল আই একই ব্যবধানে বাংলাদেশ টেলিভিশনকে এবং ঢাকা ট্রিবিউন ৩-২ গোলে মাছরাঙা টেলিভিশনকে হারিয়েছে। দৈনিক কালের কণ্ঠ-ডিবিসি এবং দৈনিক ইন্ডিপেনডেন্ট-বাংলাভিশন ম্যাচ দুটি গোলশূন্য ড্র হয়েছে। আর সময় টেলিভিশন মাঠে অনুপস্থিত থাকায় দৈনিক নয়া দিগন্তকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করেছেন রেফারি।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ম্যানেজার সত্যজিত দাশ রুপু, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএসজেএ সভাপতি মোতাহের হোসেন মাসুম, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান বাবু, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান, নয়া দিগন্তের ক্রীড়া সম্পাদক কামাল আহমেদ এবং বাসসের ক্রীড়া সম্পাদক স্বপন বসু।

ছবি: সাজ্জাদ হোসেন

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান