আর্জেন্টিনার আপিলেও কমলো না মেসির শাস্তি

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ১৪:৫৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৪:৫৯

লিওনেল মেসি লিওনেল মেসির তিন মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কনমেবলের কাছে আপিল করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু সেটা খারিজ করে দিয়েছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা।

কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগস্টে তিন মাস নিষিদ্ধ হন মেসি। জরিমানা হয় ৫০ হাজার ডলার। জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে অক্টোবরের ম্যাচে তাকে পেতে শাস্তি কমানোর আপিল করেছিল এএফএ। নিষেধাজ্ঞা এক মাস কমিয়ে দুই মাসে করতে আবেদন করেছিল তারা।

কিন্তু আপিল খারিজ করে দিলো কনকমেবল। তাতে ৯ ও ১৩ অক্টোবরের ম্যাচ দুটি খেলতে পারবেন না ফিফা বর্ষসেরা খেলোয়াড়। আগামী ৩ নভেম্বরের আগে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না মেসির।

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর ও চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই শেষে কনমেবলের ম্যাচ অফিসিয়াল ও এর সদস্যদের সমালোচনা করেন মেসি। ব্রাজিলকে শিরোপা জেতাতে আয়োজকরা সব ব্যবস্থা করে রেখেছিলেন দাবি করেন তিনি। এই বিবৃতির জন্য পরে ক্ষমাও চান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের