ফ্রান্স দলে নেই পগবা, ফিরলেন এমবাপে

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ২০:২৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:২৪

জায়গা হারিয়েছেন পল পগবা, ফিরেছেন কাইলিয়ান এমবাপে চোটের সঙ্গে চলছে ফর্মহীনতা। যে কারণে ফ্রান্স দলে জায়গা হারালেন পল পগবা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ২০২০ সালের ইউরা বাছাইয়ের সামনের দুই ম্যাচের স্কোয়াডে নেই এই মিডফিল্ডার। তবে চোট কাটিয়ে ফিরেছেন কাইলিয়ান এমবাপে ও এনগোলো কঁতে।

ইউরো বাছাইয়ে ১১ অক্টোবর আইসল্যান্ডের ‍মাঠে আতিথ্য নেবে ফ্রান্স। এরপর ১৪ অক্টোবর ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে তারা মুখোমুখি হবে তুরস্কের। ‘এইচ’ গ্রুপে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফ্রান্স ও তুরস্ক।

সামনের দুই ম্যাচের জন্য ফরাসি কোচ দিদিয়ের দেশম দল ঘোষণা করেছেন। যে দলে জায়গা হয়নি পগবার। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পায়ের সমস্যায় ভুগছেন। এজেড আলকমারের বিপক্ষে ইংলিশ ক্লাবটির ইউরোপা লিগের স্কোয়াডে নেই তিনি। যদিও সোমবার আর্সেনালের বিপক্ষে রেড ডেভিলদের ১-১ গোলের ড্রয়ের ম্যাচে খেলেছেন পগবা।

চেলসি মিডফিল্ডার কঁতে মৌসুমের শুরু থেকেই ভুগছেন ইনজুরিতে। যে কারণে গত মাসে আলবেনিয়া ও অ্যান্ডোরার বিপক্ষে ফ্রান্সের স্কোয়াডে ছিলেন না। এমবাপেও ম্যাচ দুটিতে খেলতে পারেননি চোটে। তবে ইনজুরি কাটিয়ে দেশমের দলে ফিরেছেন প্যারিস সেন্ত জার্মেই তারকা।

ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: আলফোন্স আরিয়োলা, উগো লরি, স্তিভ মঁদঁদা; ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লিমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, কার্ত জুমা; মিডফিল্ডার: এনগোলো কঁতে, ব্লাইস মাতুইদি, তঁগি এনদোম্বেলে, মুসা সিসোকো, করেতিঁ তোলিসো; ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, অভিয়ের জিরু, আন্তোয়ান গ্রিয়েজমান, জোনাথান ইকোন, থোমাস লিমার, কাইলিয়ান এমবাপে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের