রিয়ালে কারও জায়গা নিশ্চিত নয়: জিদান

স্পোর্টস ডেস্ক
০৪ অক্টোবর ২০১৯, ২২:৪৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ২২:৪৩

সংবাদ সম্মেলনে জিনেদিন জিদান খুব চাপে আছেন থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হচ্ছে এই গোলরক্ষককে। গোলবারের নিচ থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও তুলেছেন অনেকে। এই পরিস্থিতিতে কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, শুধু কোর্তোয়া নন, দলের কারও জায়গাই নিশ্চিত নয়।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হতাশা কাটছে না। প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠে থেকে হেরে আসার পর ঘরের মাঠে ক্লাব ব্রুজের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ে হারের শঙ্কা জন্মেছিল ‘লস ব্লাঙ্কোদের’। যদিও দ্বিতীয়ার্ধের ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে পেরেছে রিয়াল। প্রথমার্ধে ২ গোল হজম করায় একাদশে থাকা গোলরক্ষক কোর্তোয়াকে দুয়ো দিয়েছিলেন রিয়াল সমর্থকরা।

পরে দ্বিতীয়ার্ধে বেলজিয়ান গোলরক্ষককে উঠিয়ে জিদান গোলবারের নিচে দাঁড় করান আলফোন্স আরিয়োলাকে। অনেক রিয়াল সমর্থক মনে করেন, স্থায়ীভাবে পরিবর্তন আনা প্রয়োজন গোলরক্ষকের পজিশনে। অবশ্য কঠিন এই পরিস্থিতিতে কোর্তোয়ার পাশে আছেন কোচ জিদান।

শনিবার গ্রানাদার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিদান বলেছেন, ‘অন্যায় নাকি অন্যায় নয়, সেই আলোচনায় যাব না। যা (কোর্তোয়াকে দুয়ো দেওয়া) হয়েছে, তা তো হয়েছেই। বিষয়টা সেও (কোর্তোয়া) ভালো করে জানে, আর মানসিকভাবে শক্ত আছে।’ সঙ্গে ‍যোগ করেছেন, ‘রিয়াল মাদ্রিদের গোলরক্ষক নিয়ে আলোচনা সবসময়। এখন যেমন কথা হচ্ছে, ভবিষ্যতেও থাকবে। ‍আপনাররা আপনাদের কাজ করুন, আর আমি আমার কাজ করব।’

কোর্তোয়াকে সরিয়ে দেওয়ার দাবিতে জিদান জানিয়েছেন, একাদশে কোনও খেলোয়াড়ের জায়গাই নিশ্চিত নয়। তার বক্তব্য, ‘আমার ২৫ জন খেলোয়াড় আছে, আমি এদের সবাইকে গণনার মধ্যে রাখি। প্রত্যেক খেলোয়াড়ের ‍সঙ্গে আমার কথা হয়। বিষয়টা এমন নয় যে, ব্রুজের বিপক্ষে ম্যাচের পরই শুধু কথা হচ্ছে।’ কথাটা শেষ করেই আবার বললেন, ‘দলে কারও জায়গা নিশ্চিত নয়। কারও নিশ্চয়তা নেই। আর আমি এটা কখনও বলিওনি। দলের সব খেলোয়াড়কে শুরু থেকে শেষ পর্যন্ত গণনায় রাখি।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের