দেম্বেলের লাল কার্ড নিয়ে বার্সা কোচের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১৫:৩৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৬:২৭

উসমান দেম্বেলে ন্যু ক্যাম্পে আবারও গোল উৎসবে মেতেছিল বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পরও অবশ্য শেষটা মলিন হয়েছে কাতালানদের। ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে লাল কার্ড দেখে স্বাগতিকদের দুই খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়েছে। যাদের একজন উসমান দেম্বেলের লাল কার্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে।

শুরুর একাদশে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেছেন দেম্বেলে। বার্সেলোনার তৃতীয় গোলটি আসে তার পা থেকেই। কিন্তু সুন্দর দিনটি ম্যাচ শেষ হওয়ার আগে হতাশায় রূপ নেয় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। রেফারিকে ‘আপত্তিকর’ কথা বলায় নাকি কার্ড দেখেছেন তিনি। যদিও ভালভারদের দাবি, ফরাসি ফরোয়ার্ডের স্প্যানিশ বোঝা খুবই কঠিন।

বার্সেলোনার জার্সিতে অভিষেক হওয়া ডিফেন্ডার রোনাল্দ আরাউহো ফাউল করায় ৮৮ মিনিটে লাল কার্ড দেখেন। রেফারির এই সিদ্ধান্তে প্রতিবাদ জানানোয় পরে দেম্বেলেও দেখেন লাল কার্ড। আরাউহো লাল কার্ড দেখার বেশ খানিকটা পরে দেম্বেলেকে কার্ড দেখান রেফারি, এখানেই প্রশ্ন তুলেছেন বার্সেলোনা কোচ।

দেম্বেলের লাল কার্ড নিয়ে বার্সেলোনা কোচ বলেছেন, ‘লাল কার্ড? এটা রেফারির সিদ্ধান্ত। প্রত্যেকের তার নিজস্ব মতামত আছে। আমি তো একেবারে ক্লিয়ার একটি ম্যাচ দেখেছি। জানি না দেম্বেলে রেফারিকে কী বলেছে, তবে আমার মনে হয় না খুব বড় কোনও বাক্য সে বলেছে। কারণ তার স্প্যানিশ বলাটা খুব কঠিন।’

শেষ মুহূর্তের বিতর্কের আগেই জয় নিশ্চিত করে রেখেছিল বার্সেলোনা। প্রথমার্ধে ৮ মিনিটের ঝড়ে ৩ গোল তুলে নেয় বার্সেলোনা। স্কোরশিটে নাম তোলেন লুই সুয়ারেস, আরতুরো ভিদাল ও দেম্বেলে। আর দ্বিতীয়ার্ধে ফ্রি কিক থেকে দারুণ ‍লক্ষ্যভেদ করে চলতি মৌসুমের প্রথম গোলের দেখা পান লিওনেল মেসি। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী