আর্জেন্টিনা ম্যাচে নামার আগেই কঠিন পরীক্ষায় জার্মানি কোচ

স্পোর্টস ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ২৩:১৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২৩:১৭

জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ ছোট-খাটো হাসপাতাল বললেও ভুল হবে না। একের পর এক জার্মানির খেলোয়াড় যোগ দিচ্ছেন চোটের মিছিলে। অবস্থা এমন যে, একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে কোচ ইওয়াখিম ল্যোভকে! আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দিলেন তিনি আরও ইনজুরির খবর।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে ডর্টমুন্ডে মুখোমুখি হবে জার্মানি-আর্জেন্টিনা। মাঠে নামার আগেই কঠিন পরীক্ষার সামনে জার্মান কোচ ল্যোভ। এমনিতেই বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া দল সাজাতে হয়েছিল, স্কোয়াডে যাদের রেখেছিলেন, সেখান থেকে আরও তিন-চারজনের ছিটকে যাওয়ার খবর দিয়েছেন তিনি।

ল্যোভ নিশ্চিত করেছেন ফরোয়ার্ড টিমো বেয়ারনার, মিডফিল্ডার ইকেই গুন্ডোগান ও ডিফেন্ডার ইয়োনাথান টাহ খেলতে পারবেন না আর্জেন্টিনার বিপক্ষে। সংশয় রয়েছে মার্কো রয়েসের খেলা নিয়েও। বেয়ারনার ও টাহ অসুস্থ, আর গুন্ডোগান ভুগছেন মাংশপেশীর সমস্যায়।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ল্যোভ বলেছেন, ‘আশা করছি আগামীকাল (বুধবার) টিমো বেয়ারনার যোগ দেবে, ও এখন ভালো অনুভব করছি। তবে আগামীকালের ম্যাচ (আর্জেন্টিনা) খেলার মতো অবস্থায় সে নেই। ইয়োনাথান টাহ ও ইকেই গুন্ডোগানও খেলতে পারবে না। মার্কো রয়েসের ব্যথা লেগেছে, দেখা যাক কাল কী হয়।’

এর আগে টোনি ‍ক্রোস, ইয়োনাস হেক্টর ও মাথিয়াস গিনটার স্কোয়াড থেকে ছিটকে যান ইনজুরিতে। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই চলার সময় এত ইনজুরি ধাক্কায় হতাশ জার্মান কোচ। তিনি বলেছেন, ‘ইনজুরির অর্থ হলো আমরা একসঙ্গে খেলতে পারব না, যেটা ২০২০ সালের (ইউরো) চ্যাম্পিয়নশিপের জন্য খুবই কঠিন বিষয়।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী