চোট জর্জর জার্মানির সামনে মেসিহীন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১৬:১২আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৪:৪৬

অনুশীলনে জার্মানির খেলোয়াড়রা আন্তর্জাতিক বিরতির শুরুতেই হাই প্রোফাইল ম্যাচে মুখোমুখি হচ্ছে জার্মানি ও আর্জেন্টিনা। বুন্দেসলিগা ক্লাব ‍বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে নামার আগে চোট জর্জর জার্মানরা, আর আলবিসেলেস্তেরাও তারকাহীন। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত পৌনে ১টায় মাঠে নামছে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালিস্টরা। ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন টু চ্যানেল।

কোপা আমেরিকায় ‍দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের সমালোচনা করায় তিন মাসের নিষেধাজ্ঞায় আর্জেন্টিনা দলে নেই লিওনেল মেসি। দলে জায়গা হয়নি সের্হিয়ো আগুয়েরো ও ‍ আনহেল দি মারিয়ার।

তিন তারকার অনুপস্থিতিতে আর্জেন্টিনার ভরসা লাউতারো মার্তিনেস, রবের্তো পেরেইরা ও পাউলো দিবালারা। বিশেষ করে মার্তিনেস, গত ৭ ম্যাচের ৬টি খেলেছেন তিনি। এই স্ট্রাইকার মেক্সিকোর বিপক্ষে শেষ ম্যাচে হ্যাটট্রিক সহ করেছেন ৫ গোল। ইন্টার মিলানের এই ফরোয়ার্ডকে আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ বলেছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার নিবিড় অনুশীলন এদিকে চোটের হানায় কঠিন সময় কাটাচ্ছে জার্মানি। আন্তর্জাতিক বিরতির ঠিক আগে মাংসপেশীর সমস্যায়  সরে দাঁড়ান রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। চোটে নেই লেরয় সানে, লিওন গোরেৎকা, নিকো শুলজ ও থিলো কেহরার। ম্যাচের আগের দিন কোচ ইওয়াখিম ল্যোভ নিশ্চিত করেছেন ফরোয়ার্ড টিমো বেয়ারনার, মিডফিল্ডার ইকেই গুন্ডোগান ও ডিফেন্ডার ইয়োনাথান টাহ খেলতে পারবেন না আর্জেন্টিনার বিপক্ষে। সংশয় রয়েছে মার্কো রয়েসের খেলা নিয়েও।  

চোটে জর্জর একটি দল নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি প্রীতি হলেও তিন দিন পর এস্তোনিয়ার মাঠে ইউরো বাছাইয়ে নামার আগে দল নিয়ে নতুন পরিকল্পনা খানিকটা ভাবাচ্ছে কোচকে। এক কথায় বলতে গেলে, ল্যোভের সামনে কঠিন পরীক্ষা।

মেক্সিকোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জার্মানদের মোকাবিলা করবে আর্জেন্টিনা। সবশেষ তাদের দেখা হয়েছিল ২০১৪ সালের সেপ্টেম্বরে। বিশ্বকাপ ফাইনালে হারের শোধ তারা তুলেছিল ৪-২ গোলে জিতে। ৫ বছর পর সেই সাফল্যের পুনরাবৃত্তির লক্ষ্য তাদের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের