২ গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনার সঙ্গে জার্মানির ড্র

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ১০:৫৭আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১১:৩৪

জার্মানিকে রুখে দিয়েছে আর্জেন্টিনা চোটে জর্জর জার্মানি ২ গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি। বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে তাদের রুখে দিয়েছে আর্জেন্টিনা। বুধবার প্রীতি ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।

ইনজুরির কারণে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে পায়নি জার্মানি। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন দলের কেউ জায়গা পাননি একাদশে। দলে নতুন মুখ ছিলেন রবিন কোচ ও লুকা ওয়াল্ডশুমিট।

অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও অদম্য চেষ্টায় প্রথমার্ধে দাপট দেখায় জার্মানরা। জ্যাশ গিন্যাবরি ১৫ মিনিটে এগিয়ে দেন স্বাগতিকদের। লুকাস ক্লোসতারমানের নিচু ক্রস থেকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে জাতীয় দলের হয়ে ১১ ম্যাচে দশম গোল করেন বায়ার্ন মিউনিখ তারকা। ৭ মিনিট পর তার স্লাইড পাসে গোলমুখের সামনে থেকে সহজে লক্ষ্যভেদ করেন জাল খুঁজে পান বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার কাই হাভের্তজ।

মার্সেল হ্যালস্টেনবার্গের বাঁ পায়ের ফ্রি কিক ক্রসবারে আঘাত করলে ব্যবধান ৩-০ হয়নি। আর্জেন্টিনার রোদ্রিগো দে পলের দূরপাল্লার শট লাগে বাঁদিকের পোস্টে। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

নিষেধাজ্ঞায় এই ম্যাচ খেলা হয়নি লিওনেল মেসির। ছিলেন না আনহেল দি মারিয়া ও সের্হিয়ো আগুয়েরো। বিরতির পর দলে বদল আনতেই পাল্টে যায় আর্জেন্টিনা, বদলি ডিফেন্ডার মার্কোস আকুনার ভাসানো ক্রসে দুর্দান্ত হেডে ৬৬ মিনিটে গোল শোধ দেন পাউলো দিবালার পরিবর্তে মাঠে নামা লুকাস আলারিও।

চার নবাগতকে নিয়ে গড়া জার্মানি শেষ দিকে ছন্দ হারায়। সেই সুযোগে আর্জেন্টিনা দ্বিতীয় গোল আদায় করে আরেক বদলি খেলোয়াড় লুকাস ওকামপোসের সৌজন্যে। ৮৫ মিনিটে বক্সের মধ্যে জার্মানদের প্রতিরোধের মুখে পড়ে তাকে ছোট পাস দেন আলারিও, গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের ডানপাশ দিয়ে জালে বল জড়ান ওকামপোস।

আগামী ১৩ অক্টোবর এস্তোনিয়ার বিপক্ষে ইউরো বাছাই খেলবে জার্মানি। একই দিন প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের