ইতিহাস গড়ে নক আউট পর্বে আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৪, ২০:৫০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২০:৫৩

আলজেরিয়া বিশ্বকাপের 'এইচ' গ্রুপ থেকে চমক জাগিয়ে প্রথমবারের মতো শেষ ১৬ নিশ্চিত করেছে অালজেরিয়া। বৃহস্পতিবার রাতে নিজেদের শেষ খেলায় তারা ১-১ গোলে রাশিয়ার সঙ্গে ড্র করেও পয়েন্ট ব্যবধানে অন্যদের পেছনে ফেলে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ভূমধ্যসাগরের পাড়ের উত্তর অাফ্রিকার দেশটি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় খেলতে নামে রাশিয়া ও অালজেরিয়া। এই ম্যাচটি ছিল উভয় দলের জন্যই বিশ্বকাপে টিকে থাকার লড়াই। তাই ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলার মধ্যে ছিল অাক্রমণাত্মক ভাব। যদিও খেলার মাত্র ৬ মিনিটে কোকোরিনের দারুণ গোলে এগিয়ে যায় রাশিয়া। এরপরও দমে যায়নি অালজেরিয়া। তারা খেলতে থাকে মরিয়া হয়ে। কিন্তু প্রথমার্ধে অার কোনও দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে অালজেরিয়া যখন অারও মরিয়া তখন ৬০ মিনিটের মাথায় গোল করে ডেজার্ট ফক্সদের অানন্দে ভাসান স্লিমানি। এরপর উভয় দলই বহু চেষ্টা করেও অার কোনও গোলের দেখা পায়নি। খেলা শেষে দ্বিতীয় পর্বে ওঠার অানন্দে ভেসে যায় স্লিমানি, ব্রাহিমিরা। কারণ ততক্ষণে তারা তিন খেলায় এক জয় এক ড্র নিয়ে ৪ পয়েন্ট অর্জন করে তারা পৌঁছে গেছে নক অাউট পর্বে। সমানসংখ্যক খেলায় দুই ড্র নিয়ে রাশিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। এই গ্রুপ থেকে অাগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে বেলজিয়াম।

/এসএম/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে