শেখ কামাল ক্লাব কাপে একই গ্রুপে আবাহনী-বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৯, ২০:৩৫আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৩৫

একটি ক্লাবের নাম তুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আগামী ১৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের তৃতীয় আসর। চট্টগ্রামে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় একই গ্রুপে পড়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্স-আপ ঢাকা আবাহনী।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতার ড্র হয়েছে। ‘বি’ গ্রুপে ঢাকা আবাহনী ও বসুন্ধরার সঙ্গী ভারতের চেন্নাই সিটি এফসি ও মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি।

‘এ’ গ্রুপে খেলবে চট্টগ্রাম আবাহনী, বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস, ভারতের মোহনবাগান এবং লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৫০ হাজার, রানার্স-আপ ২৫ হাজার এবং অংশ নেওয়া প্রতিটি দল পাবে ১০ হাজার ডলার করে।

ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘শুধু এশিয়া নয়, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম বাড়িয়ে দিচ্ছে। আশা করি, আগের দুবারের চেয়ে জমকালো হবে এবারের আয়োজন।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘এই প্রতিযোগিতা সফল করতে আমরা সব ধরনের সহযোগিতা দেবো।’

টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেছেন, ‘পাঁচটি দেশের আটটি দল নিয়ে হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। আশা করি, এবারের প্রতিযোগিতা আগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন, চট্টগ্রাম আবাহনীর সভাপতি এম এ লতিফ, মহাসচিব শামছুল হক চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী