ইকুয়েডরকে গোলবন্যায় ভাসালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৯, ২২:১১আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২২:১১

ইকুয়েডরের জালে গোল উৎসব করেছে আর্জেন্টিনা জার্মানির সঙ্গে দুই গোলে পিছিয়ে পড়েও ড্র করেছিল আর্জেন্টিনা। অদম্য পারফরম্যান্স দেখিয়ে এবার ইকুয়েডরকে গোলবন্যায় ভাসালো তারা। কোপা আমেরিকায় গ্রুপ পর্বে বিদায় নেওয়া মহাদেশীয় প্রতিপক্ষকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মাত্র ২০ মিনিটে মার্কোস আকুনার ক্রসে দুই ডিফেন্ডারের চেয়ে উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন লুকাস আলারিও।

৭ মিনিট পর আকুনার ক্রস জন এস্পিনোসার গায়ে লেগে জালে ঢোকে। নিজ দলের এই আত্মঘাতী শটে হাত লাগালেও ঠেকাতে পারেননি ইকুযেডর গোলরক্ষক পেদ্রো ওরতিজ।  

প্রথমার্ধেই তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। ৩১ মিনিটে আকুনার নিচু ক্রস পায়ে নেওয়ার আগে দারিও আইমারের চ্যালেঞ্জে বক্সের মধ্যে পড়ে যান লাউতারো মার্তিনেস। পেনাল্টি থেকে ৩২ মিনিটে লক্ষ্যভেদ করেন লিয়েন্দ্রো পারেদেস।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্টাইনরা মহাদেশীয় প্রতিদ্বন্দ্বীকে তটস্থ করে রাখে মুহুর্মুহু আক্রমণে। যদিও বিরতির চার মিনিট পরই তাদের জালে বল জড়ায় ইকুয়েডর। আনহেল মিনার দুর্দান্ত ফ্রি কিক ঠেকাতে পারেননি অগাস্তিন মার্চেসিন।

৬৬ মিনিটে ফ্রি কিক থেকে ইকুয়েডর আরও পিছিয়ে পড়ে। পাউলো দিবালার চমৎকার ফ্রি কিক বেশ ঠাণ্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন অরক্ষিত জার্মেন পেজ্জেয়া। ৮২ মিনিটে আরেকটি ফ্রি কিক নৈপুণ্যে পঞ্চম গোলের দেখা পায় আর্জেন্টিনা। গুইদো রোদ্রিগেসের ফ্রি কিক বক্সে ঢুকলে দারুণ শটে দেশের জার্সিতে প্রথম গোল করেন নিকোলাস দোমিঙ্গেস।

আরও একবার গোল উদযাপনে মাতে আর্জেন্টিনা। ৮৬ মিনিটে মাতিয়াস ভার্গাসের শট দারুণ দক্ষতায় রুখে দেন ওরতিজ। কিন্তু সুযোগ সন্ধানী লুকাস ওকামপোস ৬ গজ দূর থেকে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী