ভারতের বিপক্ষে জেমির আস্থা আগের একাদশেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ১৯:৪৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২০:২১

ভারতের বিপক্ষে জেমির আস্থা আগের একাদশেই কাতারের বিপক্ষে হেরে গেলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তাতে ভারতের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সুযোগ দেখছেন কোচ জেমি ডে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে দর্শক উপচে পড়া গ্যালারিতে তারা উদযাপন করতে চায়। আর এই ম্যাচের জন্য কাতারের বিপক্ষে খেলা একাদশেই আস্থা রাখছেন জেমি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ ও বাংলা টিভি।

আগের ২৪ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। হেরেছে ১১টি। ড্র হয়েছে ১০ ম্যাচে। বাংলাদেশের সবশেষ জেতার রেকর্ডও অনেক আগের। ২০০৩ সালে ঢাকার সাফ ফুটবলে জয় পেয়েছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ লড়াইটি নিষ্পত্তি হয়েছে ড্রয়ে।

বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে অবশ্য স্বস্তিদায়ক অবস্থায় নেই ভারত। দুই ম্যাচে এক পয়েন্ট তাদের। বাংলাদেশের অবশ্য শূন্য। তাই তৃতীয় ম্যাচ দিয়ে লাল-সবুজ দল পয়েন্ট পেতে চাইছে। তাইতো স্বাগতিকদের বিপক্ষে মাঠে লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘আমি মনে করি দুই দলের খেলোয়াড়রা অধীর ‍আগ্রহ নিয়ে এই ম্যাচ খেলতে চাইছে। এটা অনেক বড় ম্যাচ। ভারতের বিপক্ষে আমাদের আগের খেলার ইতিহাস আছে। অনেক সমর্থকের সামনে তাদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি।’

কাতারের বিপক্ষে গোলশূন্য ড্র করা ভারতের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। নিখিল পুজারি, রাওলিন ব্রোগেস ও সন্দেশ ঝিংগান বাদ পড়েছেন। একাদশে ঢুকেছেন আশিক কুরুনিয়ান, সুনীল ছেত্রী ও আনাস এদাথোদিকা।  
বাংলাদেশ একাদশ: আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, রিয়াদুল হাসান, রায়হান হাসান ও সাদউদ্দিন।

ভারত একাদশ: গুরপ্রীত সিং, রাহুল ভেকে, আদিল খান, আনাস এদাথোদিকা, মান্দার রাও দেশাই, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রী, আশিক কুরুনিয়ান, উদান্ত সিং, মানবীর সিং।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের