টাইব্রেকারে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২১:০৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:১৯

টাইব্রেকারে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ শিরোপা পুনরুদ্ধারের হাতছানি ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মেয়ে ফুটবলারদের সামনে। কিন্তু হলো না। গতবারের হতাশা নতুন করে বুকে বিঁধলো। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করেছে লাল-সবুজ জার্সিধারীরা।

ভুটানের থিম্পুতে বাংলাদেশ-ভারত ফাইনালের নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্যভাবে। শিরোপা নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলের হারে শেষ হয় বাংলাদেশের মেয়েদের সাফ মিশন।

নির্ধারিত সময়ে ভারতের আধিপত্যই ছিল বেশি। বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি ‍করলেও প্রতিপক্ষের কড়া রক্ষণ ও ভাগ্য সহায় না হওয়ায় গোলের দেখা পায়নি। টাইব্রেকারেও ভাগ্য সঙ্গে না থাকায় হতাশায় ডুবতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

স্পট কিকের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের মেয়েরা। ভারত প্রথম শটে লক্ষ্যভেদ করলেও বাংলাদেশের হয়ে কিক নিতে আসা অধিনায়ক শামসুন্নাহার মারে ক্রস বারে।

আত্মবিশ্বাসে ধাক্কা খাওয়া বাংলাদেশের মেয়েরা পরের তিন শট ‍জালে জড়ালেও শেষ রক্ষা হয়নি। কারণ ভারতের কোনও শটই ঠেকাতে পারেনি বাংলাদেশের গোলরক্ষক রুপা চাকমা। তাই শিল্কি দেবীর শট জালে জড়াতেই শিরোপা উদযাপনে মাতে ভারত।

২০১৭ সালে প্রতিযোগিতাটির প্রথম আসরে এই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পরের বছর আবারও ফাইনালে মুখোমুখি হয় তারা ভারতের, সেবার অবশ্য ট্রফি হারাতে হয়েছিল বাংলাদেশের মেয়েদের। এবারের আসরেও শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। কিন্তু টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে শামসুন্নাহারদের।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী