মৌসুমের প্রথম এল ক্লাসিকো স্থগিত

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৯, ১০:০১আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১০:০৭

মৌসুমের প্রথম এল ক্লাসিকোর জন্য অপেক্ষা করতে হবে আরও দুই মাস কাতালোনিয়া স্বাধীনতাকামী ৯ নেতার কারাদণ্ড হওয়ায় বার্সেলোনায় বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। নিরাপত্তা শঙ্কায় তাই মৌসুমের প্রথম এল ক্লাসিকো স্থগিত করা হয়েছে। লা লিগায় আগামী ২৬ অক্টোবর ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের।

গত চার দিন ধরে বার্সেলোনা ও এর আশেপাশের রাস্তায় বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষ চলছে। শহরে আগামী ২৬ অক্টোবর বিশাল বিক্ষোভ মিছিল বের করা হবে জানা গেছে, ওই দিনই ন্যু ক্যাম্পে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হওয়ার কথা।

রাজনৈতিক এই অস্থিরতার মধ্যেও ম্যাচ আয়োজনে বিকল্প পরিকল্পনা ছিল লা লিগা কমিটির। ম্যাচটির ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে নিতে চেয়েছিল তারা। কিন্তু এতে আপত্তি জানায় দুই দলই। তাতে সাড়া দিয়ে র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) প্রথম এল ক্লাসিকো পেছানোর প্রস্তাব দেয়। দুই ক্লাব ও লা লিগা এতে রাজি হয়েছে।

মৌসুমের প্রথম এল ক্লাসিকো দেখতে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও দুই মাস। প্রাথমিকভাবে ১৮ ডিসেম্বর ম্যাচটি হওয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু সপ্তাহের মাঝামাঝি সময়ে হওয়ায় তা বাতিল করে লা লিগা। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৭ ডিসেম্বর। চূড়ান্ত সূচি জানা যাবে আগামী সোমবারের মধ্যে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের