বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গাইবেন শাকিরা

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৪, ১৭:৪২আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:১০

শাকিরা ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন পপ তারকা ও হলিউড অভিনেত্রী জেনিফার লোপে‌‌‌জের পারফর্ম করা নিয়ে জল ঘোলা কম হয়নি। অনুষ্ঠান অায়োজনের কয়েক দিন আগে নাম প্রত্যাহার করে হৈচৈ ফেলে দিয়েছিলেন অ্যানাকোন্ডা তারকা লোপেজ। যাহোক, লোপেজকে নিয়ে জটিলতার সূত্রে বাতাসে গুঞ্জন ছিল হয়তো শেষপর্যন্ত কলম্বিয়ান তারকা শাকিরাকে দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে গান গাওয়াবে ফিফা। তবে আখেরে সেটা না হলেও দুধের স্বাদ ঘোলে মেটাতেই যেন উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। উদ্বোধনী না হলেও সমাপনী অনুষ্ঠানে স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গিনী শাকিরাকে দিয়ে পারফর্ম করাবে এখন ফিফা। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ১৩ জুলাই ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করছেন শাকিরা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের আসর মাতাতে হাজির হতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের শেষদিন তার সুললিত কণ্ঠ মাধুর্যের সঙ্গে সঙ্গে তার অপরূপ দেহভঙ্গিমা, কোমর-নিতম্বের শিল্পীত দুলুনি দেখবেন দর্শকরা। যেখানে গাইবেন ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে তার গাওয়া ‘লা লা লা’ গানটি। যা এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রসঙ্গত, ২০০৬ জার্মানি ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অনুষ্ঠানে গান গেয়েছিলেন শাকিরা। এর মধ্যে ২০১০ সালের বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী