ওমানে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ২০:৪৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:২০

বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ওমানে। মূল লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা ওমানের প্রথম বিভাগের দল মাসকাট ক্লাবের। ৩-১ গোলের জয়ে ম্যাচটি রাঙিয়ে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

১৪ নভেম্বর কাতার বিশ্বকাপ বাছাইয়ে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ (বৃহস্পতিবার) মাসকাটের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ১০ জনের স্বাগতিকদের বিপক্ষে জিততে কোনও অসুবিধাই হয়নি জেমি ডে’র দলের। ১২ মিনিটে সফরকারীরা এগিয়ে যায় নাবীব নেওয়াজ জীবনের লক্ষ্যভেদে। বিপলুর ক্রস থেকে দলকে এগিয়ে নেন এই স্ট্রাইকার।

যদিও লিড মাত্র পাঁচ মিনিট ধরে রাখতে পেরেছিল বাংলাদেশ। ১৭ মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে মাসকাটকে সমতায় ফেরান তারেক। নিজেদের সীমানায় বিশ্বনাথের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিক দলটি।

বাংলাদেশের দ্বিতীয় দফায় এগিয়ে যেতে বেশিক্ষণ লাগেনি। ২৮ মিনিটে বিপলুর লক্ষ্যভেদে লিড নেয় লাল-সবুজ জার্সিধারীরা। আর ৬৫ মিনিটে বাংলাদেশের জয় নিশ্চিত করেন বদলি ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। ম্যাচে ফেরার চেষ্টা চালানো মাসকাট ৮২ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় তাদের অধিনায়ক লাল কার্ড দেখলে।

এই ম্যাচে জেমি ডে তার স্কোয়াডে থাকা তিন গোলরক্ষককেই ব্যবহার করেছেন। সব মিলিয়ে দ্বিতীয়ার্ধে ১১ খেলোয়াড়কে বদলি হিসেবে নামিয়েছেন ইংলিশ কোচ।

জয়ের পর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেছেন, ‘এই ম্যাচ সব খেলোয়াড়কে দেখার সুযোগ করে দিয়েছে কোচকে। আজ আমরা যে সব ভুল করেছি, সেগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবেন তিনি। ওমানের বিপক্ষে মাঠে নামার আগে আমরা আরও একটি প্রস্তুতি ম্যাচ পাবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের