মাদক প্রতিরোধ ফুটবলে তারাইল বিপ্লবী চ্যাম্পিয়ন

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ১৭:৪৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৭:৫১

ট্রফি হাতে চ্যাম্পিয়ন দলের উচ্ছ্বাস মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এসডিআই মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে তারাইল বিপ্লবী ক্রীড়া চক্র। বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে কাকজোড় গোল্ডেন স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায় তারা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই হাজারো দর্শক দুই দলের খেলা উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, এসডিআইয়ের নির্বাহী পরিচালক সামছুল হক, ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেন, বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তারুজ্জামান, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব খান ও এসডিআইয়ের জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মিলন মিয়া।

টুর্নামেন্টে বিজয়ী দলের মিনান হোসেন সেরা খেলোয়াড় ও রানার্স-আপ দলের সাদিকুর রহমান সর্বোচ্চ গোলদাতা হন।

‘মাদককে না বলুন, খেলাধুলায় অংশ নিন’ এই প্রতিপাদ্যে এই টুর্নামেন্টের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা স্যোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই)। ২৮ সেপ্টেম্বর বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন আসর বসে। এতে উপজেলার আটটি দল অংশ নেয়।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের