সরে দাঁড়ালেন নাইজেরীয় কোচ, বিদায় নিলেন ইয়োবো

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৪, ১৬:৩৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৯:০০

প্রানদেল্লি, কার্লোস কুইরোজ, জাচ্চেরোনির পর কোচদের বিদায়ী মিছিলে এবার যোগ দিলেন স্টিভেন কেশি। বিশ্বকাপে ব্যর্থতার সব দায়ভার কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন নাইজেরীয় এই কোচ। নকঅাউট পর্বে ফ্র‌‌‌ান্সের বিপক্ষে পরাজয়ের পরই এ সিদ্ধান্ত নেন তিনি। সোমবার ওই ম্যাচে ফ্রান্সের কাছে ২-০ গোলে হারে নাইজেরিয়া। সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে কেশি বলেছেন, 'চলে যাওয়ার এটাই সঠিক সময়। তবে অামি নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে অাছি।' গতবছরও নাইজেরিয়ার এই কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন কেশি। সেবার নাইজেরিয়াকে অাফ্রিকান্স নেশন কাপ জিতিয়ে এ ঘোষণা দিলেও ফেডারেশনের অনু‌‌‌রোধে অাবারও যোগ দেন কেশি। অপরদিকে অাত্মঘাতী গোলের লজ্জায় অান্তর্জাতিক ফুটবলকেই বিদায় জানিয়ে দিয়েছেন নাইজেরিয়ার সেন্টার ব্যাক জোসফ ইয়োবো। ম্যাচে পগবার গোলে ১-০ গোলে ফ্রান্স এগিয়ে থাকলেও ম্যাচের যোগ হওয়া সময়ে অাত্মঘাতী গোল করে বসেন এই ইয়োবো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী