কোয়ার্টার ফাইনালেই মারাত্মক চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ব্রাজিলের আক্রমণের মূল সেনানি নেইমার। এবার ব্রাজিলের সেই শোককে শক্তিতে রূপান্তরের ডাক দিয়েছেন কোচ লুইস ফিলিপে স্কলারি। তিনি তার শিষ্যদের বলেছেন, নেইমারকে হারানোর শোককে প্রেরণা মেনেই জার্মানির বিপক্ষে মাঠে নামবে হবে তাদের দল। সোমবার স্কলারি বলেছেন, 'নেইমারে যেভাবে বিশ্বকাপ নিয়ে তার অনুভূতি সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছে। আমাদেরও উচিত তার সেই অনুভূতিকে শ্রদ্ধা জানানো। এবার আমাদের পালা।' স্কলারি সেমিফাইনাল নিয়ে আরও বলেন, 'আমরা আমাদের দেশের জন্য খেলছি। এতদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতেই আজকে মাঠে নামবো। ঠিক যেভাবে নেইমার স্বপ্ন দেখেছে।' মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় জার্মানির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।







