বিশ্বকাপের টিকিট কালোবাজারির দায়ে ফিফা কর্মকর্তা গ্রেফতার

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৪, ১৭:৩২আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৭:৩৬

ফিফা কর্মকর্তা রে উইলেন বিশ্বকাপের টিকিট কালোবাজারির অভিযোগে এবার ফিফা কর্মকর্তা রে উইলেনকে গ্রেফতার করেছে ব্রাজিলীয় পুলিশ। তিনি বিশ্বকাপের টিকেট বিক্রিতে ফিফার প্রধান সহযোগী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এর আগে গত সপ্তাহে ব্রাজিলীয় পুলিশ টিকিট কালোবাজারির অভিযোগে আন্তর্জাতিক চক্রের ১১ জনকে গ্রেফতার করেছিল। ওই চক্রের সদস্যরা খেলোয়াড়-কর্মকর্তাদেরজন্যবরাদ্দকরাটিকেট অবৈধভাবে বিক্রি করে আসছিল। গত চারটি বিশ্বকাপে একই কাজ করে এই চক্র প্রায় ৯ কোটি ডলার হাতিয়ে নেয়। আগে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেই এবার রে উইলেনকে গ্রেফতার করা হলো।
সোমবার রিও ডি জেনেরোর বিলাশবহুল কোপাকাবানা প্যালেস হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বকাপ উপলক্ষে ফিফার অন্যান্য কর্মকর্তারাও ওই হোটেলেই অবস্থান করছেন। গ্রেফতারের পর রে উইলসনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রে উইলসনের গ্রেফতার নিয়ে কোনও মন্তব্য করেনি ফিফা। তবে তারা বলেছে, যে কোনও ধরনের তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

এসএম/একে
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের