রবিবার উত্তেজনায় ভরপুর ম্যাচের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস-কোস্টারিকা। সেটাই কাল হলো শেষ পর্যন্ত। উত্তেজনায় খেই হারিয়ে রক্তাক্ত ঘটনার জন্ম দিয়েছে খোদ কোস্টারিকান সমর্থকরা। ঘটনাটি ঘটেছে রবিবার কোস্টারিকা রাজধানী প্লাজা দি লা ডেমোক্রেসিয়ায়। এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানা না গেলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে জায়ান্ট স্ক্রিনে নেদারল্যান্ডস-কোস্টারিকা ম্যাচ দেখছিল প্রায় সহস্রাধিক দর্শক। কিন্তু অজানা কোনও কারণে বিশৃঙ্খলায় জড়ায় কয়েকজন। পরে সেখান থেকে ছুরিকাহত দু'জন ও বোতলের আঘাতে আহত একজনকে উদ্ধার করে স্থানীয় রেড ক্রসের কর্মীরা। এ ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহত দুজনকে পরে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কতজন ওই ঘটনায় আহত হয়েছেন তা জানা যায়নি।








