বিশ্বকাপ চাই, বিনিময়ে সব রেকর্ড বিসর্জনে রাজি: মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৪, ১৯:৩০আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৯:৩৪

মেসি ফুটবলের এমন কোনও পুরস্কার নেই যা মেসির নামের সঙ্গে যুক্ত হয়নি। তবে একটি ক্ষেত্রে তার সমস্ত অর্জন এসে থমকে দাঁড়ায়। তা হচ্ছে বিশ্বকাপ। ফুটবলারদের পরম আরাধ্য এই পুরস্কারটিই জেতা হয়নি হাল আমলের সবসেরা এই ফুটবল শিল্পীর। তাই এবারে দেশকে বিশ্বকাপ পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রয়োজনে নিজের পেছনের সব রেকর্ড ছাড়তেও প্রস্তুত বলে জানিয়েছেন আর্জেন্টাইন 'ফুটবল মেসাইয়া' বা 'ফুটবল ত্রাণকর্তা' লিওনেল মেসি।
শনিবার জার্মান পত্রিকা বিল্ড-কে দেওয়া এক স্বাক্ষাৎকারে মেসি এই মন্তব্য করেন।
পরপর চার বার ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়ী মেসি বলেন, 'ব্যালন ডি অর জেতার চেয়ে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিশ্বকাপ জেতা। অন্য সব সম্মানের বিনিময়ে হলেও আমি নিজেকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখতে চাই।'

তিনি আরও বলেন, 'বিশ্বকাপ হাতে ধরার জন্য আমি নিজের সব ব্যক্তিগত রেকর্ডকেও বিসর্জন দিতে রাজি আছি। আজ পর্যন্ত ফুটবলে আমার যা রেকর্ড আছে প্রয়োজনে তার সব কিছুর বিনিময়ে আমি বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই। বিশ্বকাপ জেতাতে চাই আর্জেন্টিনাকে। আমি সেই সর্বোত্তম স্বপ্নের শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়েছি।'

রবিবারের ফাইনাল প্রসঙ্গে মেসি বলেন, 'পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে জ্বলে ওঠার জন্য মাঠে সর্বস্ব দেব আমি। শুধু আমিই নই, আমাদের দলও সমস্ত আত্মা, হৃদয় আর মেধা দিয়ে চেষ্টা করবে বিশ্বকাপ জেতার। আশা করি ফাইনাল খেলার আনন্দ উপভোগ করতে পারব। গোটা জীবন ধরে এই দিনটার স্বপ্ন দেখে এসেছি। বার্সেলোনায় আমার সতীর্থ জাভি, ইনিয়েস্তা, পিকেদের জিজ্ঞেস করেছি বিশ্বকাপ জেতার অনুভূতিটা কেমন? আশা করি ওদের বলা কথাগুলো রবিবার আমার জীবনেও আসবে।'

এসএম/একে
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে