ওমানের মাঠেও লড়াকু বাংলাদেশকে চান জেমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ১৯:৫১আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২০:১২

ওমানের মাঠে কঠিন লড়াইয়ের আগে নির্ভার বাংলাদেশ কোচ জেমি ও অধিনায়ক জামাল ভূঁইয়া বিশ্বকাপ বাছাইয়ে ৩ ম্যাচে মাত্র একটি পয়েন্ট বাংলাদেশের। আফগানিস্তানের কাছে হেরে এই যাত্রা শুরু তাদের। কাতারও জয় নিয়ে ফিরেছে বাংলাদেশ থেকে। আর ভারতে এগিয়ে থেকেও ড্র করেছে লাল সবুজ জার্সিধারীরা। তবে শেষ দুটি ম্যাচে তাদের দুর্দান্ত লড়াই নজর কেড়েছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ওমানের বিপক্ষেও খেলোয়াড়দের কাছে চান জেমি ডে।

বৃহস্পতিবার মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় হবে দুই দলের লড়াই। শক্তিমত্তা কিংবা র‌্যাংকিং- সব দিক থেকে এগিয়ে স্বাগতিকরা। তবে শক্তির ফারাক যতই থাকুক বাংলাদেশ চাইছে ইতিবাচক খেলতে। ওমানের বিপক্ষেও লড়াকু পারফরম্যান্স চান ইংলিশ কোচ, ‘প্রত্যেক ম্যাচে আমরা সংগঠিত থেকে দারুণ গতিতে খেলেছি, আগের মতোই খেলতে চাই আমরা।’

খেলোয়াড়দের পারফরম্যান্সে ভিন্নতা চান না জেমি, ‘এখন পর্যন্ত আমরা ভালোভাবে খেলেছি, তাই খুব বেশি পরিবর্তন চাই না।’ আগের তিন ম্যাচে অনেক সুযোগ তৈরী করেও কেবল একটি গোল আদায় করেছে বাংলাদেশ। এই জায়গায় উন্নতিতে কাজ করছে দল, জানালেন কোচ, ‘আমাদের সুযোগ তৈরী করে যেতে হবে এবং ট্রেনিংয়ে আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি।’

সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে ওমানের বিপক্ষে লড়াই করলে ইতিবাচক ফল পাওয়া যাবে বিশ্বাস জেমির, ‘আগের দুই ম্যাচে আমরা সত্যিই ভালো খেলেছি। খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চমৎকার। এখন পর্যন্ত এই ম্যাচই সবচেয়ে কঠিন, আর আমরা খেলছি তাদের মাটিতে। টেকনিক্যালি অনেক এগিয়ে থাকা একটি দলের বিপক্ষে পারফর্ম করা আমাদের খেলোয়াড়দের জন্য খুব কঠিন হবে। আমি চাই- সাম্প্রতিক সময়ে আমরা যে লেভেলের পারফর্ম করেছি, সেভাবেই যেন খেলোয়াড়রা খেলতে চেষ্টা করে।’

ওমানের ডাচ কোচ আরউইন কোমান ম্যাচ জিততে আত্মবিশ্বাসী, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের খেলতে হবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা চেষ্টা করবো তাদের ডিবক্সে জায়গা খুঁজে পেতে। আশা করি দারুণ একটা ম্যাচ হবে। আমরা জানি কীভাবে খেলতে হবে। আমরা সবাই আত্মবিশ্বাসী।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী