২০২০ সালে দুটি বঙ্গবন্ধু গোল্ডকাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ২০:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:০১

ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য দেন সালাউদ্দিন পেছানো হলো এই বছরের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আসর। আগামী বছর হবে টুর্নামেন্টের ষষ্ঠ আসরটি। তাতে ২০২০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে দুটি, এমনটা জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

আগামী ২১ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল। সেটা পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে আয়োজন করা হবে। বুধবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সালাউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এই বছরের বঙ্গবন্ধু গোল্ডকাপ পেছানো হয়েছে, এটা হবে ২০২০ সালের জানুয়ারিতে। তবে একই বছর আরও একটি বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে।’

শুরুতে চার দল নিয়ে হওয়ার কথা থাকলেও ছয় দল নিয়ে এই আসর শুরুর চিন্তা করছে বাফুফে।

এই অর্থ বছরে সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া ২০ কোটি টাকা ক্লাব,জেলা ও জাতীয় দলের পেছনে ব্যয় করার কথা বলেছেন সালাউদ্দিন, ‘সরকারের কাছ থেকে যে ফান্ড পেয়েছি, তার অর্ধেকই ক্লাব ও জেলার ফুটবল উন্নয়নে ব্যয় হবে। এছাড়া বাকিটা জাতীয় দলের পেছনে খরচ হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান