এসএ গেমসের আগে ‘বাস্তববাদী’ জেমি ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৮:৩১আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৮:৩৪

এই ছবিই বলে দিচ্ছে দলের প্রতি কতটা ভালোবাসা বাংলাদেশ কোচের ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ নামে পরিচিত এসএ গেমসের ফুটবলে মাত্র দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ, ১৯৯৯ আর ২০১০ সালে। তিন বছর আগে সর্বশেষ আসরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল লাল-সবুজ পতাকাকে। দুঃসময় পেছনে ফেলে বাংলাদেশের ফুটবলে এখন আশার জোয়ার। আগামী ১ ডিসেম্বর নেপালে শুরু হতে যাওয়া এসএ গেমসে স্বাভাবিকভাবেই শিরোপার লক্ষ্য জেমি ডে’র। তবে আশাবাদী হলেও বাস্তবের কঠিন মাটিতে পা রাখছেন বাংলাদেশ কোচ।

এসএ গেমসকে সামনে রেখে ২৫ নভেম্বর শুরু হতে পারে ফুটবলারদের ক্যাম্প। নেপালে রওনা হওয়ার আগে বাংলাদেশের সমমানের কোনও দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে কোচের। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘এসএ গেমস ফুটবলে বাংলাদেশ দুবারের চ্যাম্পিয়ন। এবার শিরোপার লক্ষ্য নিয়ে নেপালে যাবো আমরা। তবে সবাইকে বাস্তবতা বুঝতে হবে। এবার নেপাল, ভারত ও মালদ্বীপের মতো শক্তিশালী দল অংশ নেবে। অন্য দলগুলোও খারাপ নয়। তাদের সঙ্গে কঠিন লড়াইয়ে নামতে হবে আমাদের। তাই এক থেকে তিনের মধ্যে থাকতে পারলেই আমি সন্তুষ্ট।’

নেপালে শিষ্যদের নিজেদের মতো খেলতে দিতে চান জেমি, ‘চ্যাম্পিয়ন হতে পারলে তো খুবই ভালো। না হতে পারলেও সমস্যা নেই। আমি ছেলেদের কোনও চাপ দিতে চাই না। আমি চাই তারা যেন নিজেদের মতো খেলতে পারে।’

অলিম্পিক-এশিয়াডের মতো এসএ গেমস ফুটবলেও অনূর্ধ্ব-২৩ দল অংশ নেয়। তবে ২৩ বছরের বেশি বয়সী অংশ নিতে পারে তিনজন। এবারের টুর্নামেন্টে জেমির পছন্দের তিনজন হলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ও ডিফেন্ডার ইয়াসিন খান। বাংলাদেশ কোচের বিশ্বাস, নেপালে ভালোই অভিজ্ঞতা হবে দলের, ‘তরুণ ফুটবলারদের অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ হলো এসএ গেমস। ভবিষ্যতে তরুণরাই তো জাতীয় দলে খেলবে। সিনিয়র আর তরুণদের নিয়ে ভালোই হবে আমাদের দলটা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম