মানিকগঞ্জে ডিএফএ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন সিটি ক্লাব

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ২২:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:৪৫

ডিএফএ কাপ চ্যাম্পিয়ন সিটি ক্লাব মানিকগঞ্জে বেলায়েত হোসেন খান-ডিএফএ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সিটি ক্লাব। রবিবার বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তারা ফাইনালে দাশড়া পল্লী মঙ্গল সমিতিকে ২-০ গোলে হারায়।

বিজয়ী দলের মাসুম ও রবিন গোল দুটি করেন। মাসুম টুর্নামেন্টে ও রবিন ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন। 

খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তোবারক হোসেন খান রিয়াদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক গাজী খায়রুল হুদা ফারুক, জাগীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিএম আব্দুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খোরশেদ আলম চৌধুরী লাভলু, একেএম হামিদুর রশিদ ফিরোজ, বাসুদেব সাহা, প্রবীর শিকদার রিপন, একেএম আব্বাস আকন মিল্টন, আনিসুর রহমান হিমু, সেলিম পারভেজ ও রোমেজা আক্তার মাহিন সহ দুই দলের কর্মকর্তারা। 

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় জেলার শীর্ষস্থানীয় ৬টি ফুটবল দল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের