টটেনহামের কোচ মরিনহো

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ১৫:৫৫আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৫:৫৬

হোসে মরিনহো ২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে বরখাস্ত হওয়ার পর আবার প্রিমিয়ার লিগে ফিরলেন হোসে মরিনহো। মাউরিসিও পোচেত্তিনোর উত্তরসূরি হয়ে টটেনহাম হটস্পারের দায়িত্ব নিলেন এই পর্তুগিজ।

নতুন কোচ হিসেবে মরিনহোর নিয়োগ নিশ্চিত করেছে টটেনহাম। ২০২৩ সাল পর্যন্ত তারা তার সঙ্গে চুক্তি করেছে।

এই মৌসুমে বাজে শুরুর পর পোচেত্তিনোকে বরখাস্ত করার এক দিনের মাথায় নতুন কোচ খুঁজে নিলো টটেনহাম। প্রথম ১২ লিগ ম্যাচে মাত্র তিনটি জয়ে স্পাররা টেবিলের ১৪ নম্বরে। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৭-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকে পোচেত্তিনোর শেষ দেখতে পাচ্ছিলেন অনেকে।

ম্যানইউ থেকে বিদায়ের পর বেকার সময় কাটাচ্ছিলেন মরিনহো। স্পারের দায়িত্ব নেওয়ার ব্যাখ্যা দিলেন তিনবারের প্রিমিয়ার লিগ জয়ী, ‘একটি দারুণ ঐতিহ্য ও দারুণ সমর্থকের ক্লাবে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। স্কোয়াড ও অ্যাকাডেমির মান সবসময় আমাকে অন্যরকম আনন্দ দেয়। এই খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে হবে, যারা আমাকে আকৃষ্ট করেছে।’

৫৬ বছর বয়সী এই কোচ লন্ডনে অপরিচিত কেউ নয়। চেলসির হয়ে স্টামফোর্ড ব্রিজে পাঁচ বছর কাটান। সেখানে দুই মেয়াদে জেতেন তিনটি শিরোপা।

টটেনহামের সঙ্গে মরিনহোর নতুন পথচলা শুরু হবে শনিবার লিগ ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। বুধবারই দলের ট্রেনিং সেশনে যোগ দেবেন তিনি। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম