বঙ্গবন্ধুর নামে হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ১৭:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৭:৫০

বঙ্গবন্ধুর নামে হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগামী বছর আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করার লক্ষ্যে এ বছর সফলভাবে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় আগামী বছর থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে প্রতিযোগিতাটি হবে বঙ্গবন্ধুর নামে।’

প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘ফুটবল আমাদের খুবই জনপ্রিয় একটি খেলা। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল- সবখানেই এ খেলার আবেদন রয়েছে। আমরা আমাদের ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনতে চাই। এ লক্ষ্যে মন্ত্রণালয় বাস্তবমুখী নানা পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছে।’

ফুটবলের উন্নয়নে সরকারের পদক্ষেপ তুলে ধরেছেন তিনি এভাবে, ‘এ বছরই প্রথমবারের মতো দেশব্যাপী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তাছাড়া ছেলেদের জন্য নিয়মিত বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল আয়োজন করা হচ্ছে। বাছাইকৃত সেরা ফুটবলারদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি আমরা। এতে ফুটবলের নবজাগরণ হবে।’

সভায় টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সম্ভাব্য সময় ও ভেন্যু নির্ধারণে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। সভায় ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন উর রশীদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

/জেইউ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে