ম্যানইউ প্রতিনিধি দলের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৯, ১৯:২১আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৯:৩২

বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করছেন ম্যানইউ প্রতিনিধি দলের এক সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে একটি বিশ্ববিখ্যাত ক্লাবকে ঢাকায় আনতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের আগ্রহে সাড়া দিয়ে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে ম্যানচেস্টার ইউনাইড। মঙ্গলবার ইংলিশ জায়ান্ট ক্লাবটির চার সদস্যের প্রতিনিধি দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ম্যানইউ’র ফুটবল ডিরেক্টর অ্যালান ডসন, ট্যুর অ্যান্ড ফ্রেন্ডলিজ ডিরেক্টর ক্রিস্টোফার কোমেন এবং দুই কর্মকর্তা ফিলিপ স্মিথ ও ম্যাথু জোনস বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যান।

এসময় তাদের সঙ্গে ছিলেন সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার এবং ম্যানইউ’র বাংলাদেশ সফরের এজেন্ট অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

গাফফার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে কেন পাঁচ ধরনের ঘাস সেটা জানতে চেয়েছেন ম্যানইউ প্রতিনিধিরা। আমরা বলেছি, এখন অফসিজনের কারণে মাঠের কাজ শুরু হয়নি। সিজন শুরুর আগে ঘাস ঠিক হয়ে যাবে। তবে মাঠটা যে অসমতল তাতে কোনও সন্দেহ নেই।’

স্বপন চৌধুরী বলেছেন, ‘ম্যানইউ’র দাবি তিন মিলিয়ন ইউরো (২৮ কোটি টাকার কিছু বেশি)। নিরাপত্তা ব্যবস্থা, হোটেল ও ভেন্যু দেখে সন্তুষ্ট হলে তারা বাংলাদেশ সফরে আসবে।’

ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা ঢাকায় আসতে রাজি হলে একটি ম্যাচ আয়োজন করবে বাফুফে। ম্যানইউ’র সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া দলের লড়াই হতে পারে আগামী বছরের ২৩ অথবা ৩০ জুলাই।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী