ইউরোপা লিগে হেরেছে আর্সেনাল-ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ১০:৫৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১০:৫৬

হেরে গেছে আর্সেনাল ঘুরেফিরে আসছে একটি প্রশ্ন- আর্সেনালে চাকরি বাঁচাতে পারবেন তো উনাই এমেরি? বৃহস্পতিবার ঘরের মাঠে আইন্ত্রাখত ফ্রাঙ্কফুর্টের কাছে ইউরোপা লিগে হারের পর তার কোচের আসনটি আরও নড়বড়ে হয়ে গেলো। ২-১ গোলে হেরে গেছে গানাররা। একই ব্যবধানে কাজাখস্তানের এফসি আস্তানা হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

আর্সেনাল জয়ের স্বাদ পায়নি এক মাসেরও বেশি হয়ে গেলো। গত ২৫ অক্টোবর গুইমারায়াসেকে হারিয়েছিল তারা ইউরোপা লিগে। সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে এবার দ্বিতীয় হারের স্বাদ পেলো তারা। প্রথমার্ধে পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু বিরতির পর দাইচি কামাদার জোড়া গোলে হার মানে তারা।

অবশ্য এই হারের পরও ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আর্সেনাল। এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে ফ্রাঙ্কফুর্ট। স্তান্দার্দ লিয়েজ ৭ পয়েন্ট নিয়ে তিনে। গুইমারায়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ১২ ডিসেম্বর শেষ ম্যাচে গানাররা মুখোমুখি হবে লিয়েজের।

হারের পর হতাশ ম্যানইউ অধিনায়ক লিনগার্ড প্রিমিয়ার লিগে ব্যস্ত সূচি থাকায় তরুণ একটি দল কাজাখস্তানে নামান ম্যানইউ কোচ উলা গুনার সুলশার। এর মাশুল দিতে হয়েছে হেরে। আগেই শেষ ৩২ নিশ্চিত করা ইউনাইটেডের বিপক্ষে জিতে ‘এল’ গ্রুপে প্রথমবার পয়েন্ট অর্জন করেছে আস্তানা।

ইউনাইটেড অধিনায়ক জেসি লিনগার্ড ১০ মিনিটে নিচু শটে গোল করেন। বিরতির পর দিমিত্রি শোমকো সমতা ফেরান। ডি’শন বার্নার্ডের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আস্তানা।

৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ। তাদের টপকে যাওয়ার সুযোগ নষ্ট করেছে এজেড আল্কমার, পার্টিজান বেলগ্রেডের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দলটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের