শ্রীলঙ্কাকে হারিয়ে টিকে থাকলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২০:১৩

বাংলাদেশের গোল উদযাপন অবশেষে পেলো জয়ের দেখা। এসএ গেমস ফুটবলের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে থাকলো লাল-সবুজ জার্সিধারীরা।

প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারা বাংলাদেশ পরের ম্যাচ ১-১ গোলে ড্র করে মালদ্বীপের সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটি তাই হয়ে পড়ে তাই বাঁচা-মরার। ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনও পথ ছিল না জেমির ডে’র দলের। লঙ্কানদের হারানোর পর মিশন এবার স্বাগতিক নেপাল। ফাইনাল খেলতে হলে আগামী রবিবার ওই ম্যাচটি তো জিততে হবেই, সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর ফলের দিকে।

আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলেছে বাংলাদেশ। নাবীব নেওয়াজ জীবনের জায়গায় একাদশে সুযোগ পাওয়া মাহবুবুর রহমান সুফিল চমক দেখান শুরুতেই। দশম মিনিটে তার দেওয়া গোলেই এসএ গেমস ফুটবলে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।

লঙ্কানদের চাপে রেখে এগিয়ে যেতে বেশি সময় লাগেনি বাংলাদেশের। ১০ মিনিটে জামাল ভূঁইয়ার ক্রসে বল ‍পেয়ে যান সাদ উদ্দিন, তার বাড়ানো পাস থেকে লক্ষ্যভেদ করেন সুফিল। বল শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের পায়ে লাগলেও জড়িয়ে যায় জালে।

পিছিয়ে পড়া শ্রীলঙ্কা দুটি আক্রমণ থেকে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল। ২৬ মিনিটে তাদের এক ডিফেন্ডারের ফ্রি-কিক গোলরক্ষক আনিসুর রহমান জিকো প্রতিহত করেন। মিনিট চারেক পর মোহাম্মদ আকিবের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে হতাশ হতে হয় লঙ্কানদের।

প্রতিপক্ষের হতাশা আরও বাড়িয়ে দিতে যাচ্ছিল বাংলাদেশ। ৩৪ মিনিটে সুফিলের কাটব্যাক থেকে রবিউলের শট লঙ্কান গোলরক্ষক তালুবন্দি করলে ব্যবধান বাড়েনি বাংলাদেশের।

এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা বাংলাদেশকে বেশ পরীক্ষা দিতে হয়েছে। পাকির আলীর শিষ্যরা চাপ প্রয়োগ করেছে সমতায় ফিরতে। যদিও অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারানোয় হয়নি তা। উল্টো নিজেদের গুছিয়ে নিয়ে জামালরা ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছে কয়েকবার। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেননি বদলি হিসেবে নামা রহমত-জীবনরা। শেষ পর্যন্ত সুফিলের গোলটাই জয় এনে দেয় বাংলাদেশকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী