আগামী ২০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা আঞ্চলিক ফুটবলের ফাইনালে খেলার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের নারীরা। গত এপ্রিলে আয়োজক নেপালের বিপক্ষে এই ফাইনালের আগের দিন ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে পড়ে নেপাল। ফলে সেসময় ফাইনাল খেলাটি আর অনুষ্ঠিত হয়নি। এশিয়ান ফুটবল কনফেডারেশন আবারও এই ফাইনালটির দিন ক্ষণ নির্ধারণ করেছে।
ময়মনসিংহের কলসিন্দুর স্কুলের ১১ জন সদশ্য ছিল সে স্কোয়াডে। তারা সবাই রয়েছে জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাম্পে। অন্য খেলোয়াড়রাও বৃহস্পতিবার যোগ দেবেন । সানজিদা, কৃষ্ণারানী, মারজিযা ও রুপা আক্তাররা কোচ গোলাম রাব্বানি ছোটনের অধীনে অনূশীলন করছে। নেপালে সামনে কঠিন প্রতিপক্ষ হিসেবেই আবির্ভূত হতে চায় তারা।
নেপালে গত এপ্রিলে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে ১৬-০ গোল হারিয়েছিল তারা। সেমিফাইনালে সাম্প্রতিক সময়ের সেরা এক নৈপুণ্যে ইরানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। অন্য সেমিতে নেপাল ১-০ গোলে ভারতকে হারিয়ে ফাইনালে নাম লেখায়।
/আরএম/এআর/






