রায়হানের লম্বা থ্রো-ইনে কুপোকাত পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২০:০৪

গোল করে উল্লসিত বেলফোর্ট লম্বা থ্রো-ইনের জন্য রায়হান হাসানের খ্যাতি আছে। সেটা জাতীয় দল কিংবা ঘরোয়া যেকোনও প্রতিযোগিতায়। এবারও ফেডারেশন কাপের শুরুতে রায়হানের লম্বা থ্রো-ইনের কেরামতি দেখল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বুধবার টুর্নামেন্টের সূচনা ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নবাগত পুলিশ এফসিকে। চার গোলের দুটি করেছেন হাইতির কেরভেন্টস বেলফোর্ট। একটি করে গোল সানডে চিজোবা ও নাবীব নেওয়াজ জীবনের।

‘এ’ গ্রুপে প্রথম ম্যাচ জিতে আবাহনীর কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো। পরবর্তী ম্যাচে আরামবাগের সঙ্গে ড্র করতে পারলেই নকআউট পর্ব নিশ্চিত হবে।

পুলিশের বিপক্ষে ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের শক্তি দেখিয়েছে। শুরুর কয়েক মিনিট পুলিশ সমান তালে লড়াই করার আভাস দিলেও একপর্যায়ে খেই হারিয়ে ফেলে তারা। চার গোলের তিনটি এসেছে প্রথমার্ধে।

বেলফোর্ট-সানডে-জীবন ‘ত্রয়ী’র আক্রমণভাগ ছিল দুর্বার।তৃতীয় মিনিটে জীবনের ক্রস গোলকিপার ফিরিয়ে দেন। ১০ মিনিটেই শুরু হয়ে যায় ‘রায়হান শো’। তাঁর লম্বা থ্রো, বক্সের মধ্যে ব্রাজিলিয়ান মেলসন আলভেজের জোরালো হেড গোলকিপার আরিফুজ্জামান হিমেল প্রথম চেষ্টায় রুখে দিলেও বল ধরতে পারেননি। সানডে চিজোবা দুর্বল হেডে গোল হয়নি।

১৩ মিনিটে নাসিরউদ্দিন চৌধুরীর জোরালো শট ক্রস বারের ওপর দিয়ে যায়। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ২৮ মিনিট পর্যন্ত।পরের মিনিটে কিরগিজ খেলোয়াড় এডগার বার্নহার্ডের ফ্রি-কিক থেকে কেরভেন্স বেলফোর্ট দারুণ হেডে লক্ষ্যভেদ করেন।

তিন মিনিট পর ব্যবধান বেড়ে দ্বিগুন হয়। রায়হানের লম্বা থ্রো-ইন থেকে জীবন বক্সের ভেতরে আলতো টোকায় ২-০ করেন।

বিরতির ঠিক তিন মিনিট আগে আবাহনী তৃতীয় গোল করে পুলিশ দলকে ছিটকে দেয় ম্যাচ থেকে।সোহেল রানার ক্রস থেকে বেলফোর্টের পাসে সানডে প্লেসিং করে দেন ৩-০।

তিন গোলে এগিয়ে থেকে বিরতির পর আবাহনীর খেলায় কিছুটা ভাঁটা পড়ে। এরই ফাঁকে পুলিশ নিজেদের একটু গুছিয়ে নিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করেছে।

৫৫ মিনিটে কিরগিজ ডিফেন্ডার মুলাদজানভের ফ্রি-কিক গোলকিপার শহীদুল আলম সোহেল কর্নার করে বাঁচান। আবাহনী আবারও আক্রমণে উঠেই ৬৯ মিনিটে পেয়ে গেছে চতুর্থ গোল। রায়হানের লম্বা থ্রো ক্লিয়ার করতে পারেননি এক ডিফেন্ডার।পেনাল্টি থেকে বেলফোর্টের শট জালে ৪-০।আবাহনী ‘পাঁচ তারকা’ ব্যাজ নিয়ে ফিরতে পারত, যদি  ৮৫ মিনিটে সাদের ক্রসে বল পেয়ে জীবন গোলকিপারকে পরাস্ত করতে পারতেন।

আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস খুশি, ‘গতবার আমরা অনেক গোল খেয়েছি। এবার ডিফেন্সের দিকে আলাদা দৃষ্টি আছে। এ ছাড়া রায়হান স্বভাবসুলভ ভালো থ্রো-ইন করেছে। এটা অমাদের অন্যতম অস্ত্র।’

ম্যাচের আগে যদিও লেমোসের প্রত্যাশা ছিল অন্তত ৬ গোলে জিতবেন,‘ম্যাচের আগে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, পুলিশের বিপক্ষে অন্তত ৬ গোলে ম্যাচ জিতবো। তাদের প্রস্তুতি ম্যাচ দেখে আমার সেটাই ধারণা হয়েছিল। দুই গোল কম হয়েছে। তবে এতেই খুশি আমি।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী