পুলিশের কোচের মুখে কোনও কথা নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:৪৮

ফেডারেশন কাপে বাংলাদেশ পুলিশ এফসির শুরুটা ভালো হয়নি একসময় ঢাকার ফুটবলে বেশ পরিচিত নাম ছিল পুলিশ দল। মাঝে ফুটবল থেকে দূরে সরে যায় তারা, এবার ফিরেছে নতুন রূপে। চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো পেশাদার লিগে জায়গা করে নিয়েছে। কিন্তু ফেডারেশন কাপে যেভাবে গোলের মালা গলায় পরে আরম্ভ হলো, তাতে নতুম মৌসুমের দীর্ঘ পথটা পুলিশের কাছে মনে হতে পারে ভীষণ কঠিন।

ফেডারেশন কাপে ঢাকা আবাহনীর কাছে অসহায়ভাবে ৪-০ গোলে হেরেছে। দলটির প্রস্তুতি অবশ্য তিন মাসের।সার্বিয়ান কোচ ছাড়াও দলে রয়েছে চার বিদেশি খেলোয়াড়।বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। ময়মনসিংহে সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছে। সেই দলটিই কিনা মৌসুম সূচক টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ধরাশায়ী!

আবাহনীর কাছে হারের পর ফেডারেশন কাপে টিকে থাকতে হলে পরের ম্যাচে আরামবাগের বিপক্ষে জিততে হবে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে বিমর্ষ সার্বিয়ান কোচ নিকোলা ভিতোরোভিচ দল নিয়ে কোনও কথা বলতে রাজী হননি।

দলের ম্যানেজার শেখ মোহাম্মদ মারুফ হাসান অবশ্য  বলেছেন, ‘প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো দল। ওরা সুযোগ পেয়ে গোল করেছে। আর আমরা সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারিনি। সামনের ম্যাচে গুছিয়ে উঠবে দল।’

তবে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে এগিয়ে যেতে চান এই পুলিশ কর্মকর্তা, ‘আমরা দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্যই ফুটবলে ফিরেছি। আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া। আমরা ফুটবলের সর্বোচ্চ স্তরে টিকে থাকতে চাই। সেই লক্ষ্যেই দল গড়া হয়েছে।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের