'বিশ্বাস হয়নি বর্ষসেরা গোলদাতার মনোনয়ন পেয়েছি'

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২৩:৩১

wendell বর্ষসেরা গোলের সেরা তিনে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, এএস রোমার আলেসান্দ্র ফ্লোরেঞ্জি ও ওয়েন্ডেল লিরা।
এর মধ্যে সবচেয়ে অপরিচিত মুখ ওয়েন্ডেল লিরা। ব্রাজিলের ঘরোয়া লিগের দল গোইয়ানোর হয়ে খেলেন তিনি। ব্রাজিলের ঘরোয়া লিগে হয়ে আতলেতিকো গো গোইয়ানেসিয়ার বিপক্ষে অসাধারণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন তিনি। বাইসাইকেল কিকে করা অসাধারণ গোলটির সুবাদে সংক্ষিপ্ত তিনে আছেন ওয়েনডেল লিরা।
তবে লিরা নিজেই বিশ্বাস করতে পারছেন না বছরের সেরা গোলদাতা হিসেবে মেসির সঙ্গে মনোনীত হয়েছেন তিনি। লিরা বলেন, 'তখন আমি আমার মায়ের সঙ্গে বাড়িতে ছিলাম। বাসার ফোনে ক্রমাগত রিং হতে থাকলো। আর হোয়াটসঅ্যাপে মেসেজের বন্যা বয়ে যাচ্ছিল। কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। পরে আমাকে তারা বিভিন্ন পত্রিকার লিংক মেসেজ করল। কিছুক্ষণ পর বিষয়টি আরও পরিস্কার হলো যখন দেখলাম বাড়ির বাইরে সাংবাদিকদের ভিড়।'
ফিফাকে ধন্যবাদ জানিয়ে লিরা বলেন, এটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ। ব্রাজিলের বাইরে থেকে স্বীকৃতি পাওয়া সম্মানের ব্যাপার। আমি এটা আশা করিনি। এটা সত্যি স্বপ্নের মতো। বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে আগামী ১১ জানুয়ারি জুরিখে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী