মিলানই বেছে নিলেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৯

এসি মিলানের জার্সিতে ইব্রাহিমোভিচ সব জল্পনা-কল্পনার অবসান। ইউরোপিয়ান ফুটবলে ফিরলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অনেক ক্লাবের নাম শোনা গেলেও ৩৮ বছর বয়সী স্ট্রাইকার বেছে নিলেন এসি মিলান। সাবেক ক্লাবে নতুন অভিযানে থাকবেন চলতি মৌসুমের শেষ পর্যন্ত।

শুক্রবার নিজেই মিলানে ফেরার ঘোষণা দিয়েছেন ইব্রাহিমোভিচ। আপাতত ছয় মাসের জন্য এলেও চুক্তি বাড়ানোর ‘অপশন’ রয়েছে। আট বছর পর ফিরলেন ইতালিয়ান ক্লাবটিতে। ২০১১ সালে বার্সেলোনা থেকে শুরুতে ধারে এক মৌসুম খেলার জন্য গেলেও পরে আরও এক মৌসুম স্থায়ী চুক্তিতে মিলানে ছিলেন সুইডিশ স্ট্রাইকার। ২০১২ সালে মিলান ক্যারিয়ার শেষ করে পাড়ি দেন প্যারিস সেন্ত জার্মেইয়ে।

এবার লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ করে আবার ফিরলেন ইতালিয়ান ক্লাবে। সাবেক ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইব্রা, ‘আমি এমন একটি ক্লাব ফিরলাম, যেটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। মিলান শহরটাও আমার খুব পছন্দের। এই মৌসুমে দলের গতিপথ বদলাতে আমি আমার সতীর্থদের সঙ্গে লড়াই করব। আর এটা করার জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবো।’

তার মিলানে যোগ দেওয়ার মাধ্যমে এতদিন ধরে চলা গুঞ্জনের ইতি ঘটলো। মেজর লিগ সকার (এমএলএস) অধ্যায় শেষ করার আগে থেকেই ইউরোপিয়ান ফুটবলে ফেরার জল্পনা শুরু হয় তার। শুরুটা হয়েছিল এসি মিলানে ফেরার ‍আলোচনা দিয়েই। এরপর জোসে মরিনিয়ো টটেনহামের কোচ হওয়ায় ইংল্যান্ডে ফেরার গুঞ্জনের পালেও হাওয়া লাগে। সেটা শেষ হতে না হতেই এভারটনের নাম জড়িয়ে যায়। কার্লো আনচেলত্তি ইংলিশ ক্লাবটির কোচ হওয়ায় সম্ভাবনা তৈরি হয়। কেননা ইতালিয়ান কোচের অধীনে পিএসজিতে খেলেছিলেন ইব্রা।

যদিও ৩৮ বছর বয়সী তারকা বেছে নিয়েছেন মিলানকে। এমএলএসে গোলের বৃষ্টি ঝরিয়ে এবার ইতালিয়ান ক্লাবকে টেনে তোলার মিশনে। এই মুহূর্তে সিরি ‘এ’তে ১৭ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে মিলানের ক্লাবটি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে