এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল-চেলসি

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ০০:০৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০০:৩৪

শেষ দিকের গোলে জিতলো লিভারপুল এফএ কাপের তৃতীয় রাউন্ডে কার্লোস আনচেলোত্তির বিপজ্জনক এভারটনকে ১-০ গোলে হারালো লিভারপুল। আজ রবিবার চ্যাম্পিয়নশিপ দল নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি।
অ্যানফিল্ড স্টেডিয়ামে তারুণ্য নির্ভর লিভারপুল ম্যাচের পার্থক্য গড়ে কুর্টিস জোনসের গোলে। ম্যাচের ১৯ মিনিট বাকি থাকতে প্রথম সিনিয়র গোল করেন তিনি। তাতে চতুর্থ রাউন্ড নিশ্চিত হয় প্রিমিয়ার লিগের শীর্ষ দল।

তাকুমি মিনামিনোর অভিষেক হয়েছিল এদিন লিভারপুলের জার্সিতে। আরও ৮টি বদল আনেন ইয়ুর্গেন ক্লপ। চোটে জেমস মিলনার মাঠের বাইরে গেলে অধিনায়কত্ব পান অ্যাডাম লালানা। তরুণ নাথানিয়েল ফিলিপস, জর্ডান উইলিয়ামস, পেদ্রো চিরিভেয়া, হার্ভে এলিয়ট ছিলেন একাদশে। মিলনার ছিটকে গেলে ৯ মিনিটে বদলি নামেন ইয়াসের লারোউসি। এই দল নিয়েও প্রথমার্ধে আধিপত্য ধরে রেখেছিল অলরেডরা। তবে প্রথম সুযোগ তৈরি করে এভারটন। রিচার্লিসন গোলপোস্টের কাছ থেকে শট নিয়েও গোল করতে পারেননি। গোলকিপার আদ্রিয়ান রুখে দেন তাকে। বিরতিতে স্কোর গোলশূন্য থাকলে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। ৭১ মিনিটে ডিভোক ওরিগির বাড়িয়ে দেওয়া বল বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে পাঠান জোনস। তার বাঁকানো শট গোলপোস্ট স্পর্শ করে জালে ঢোকে। পাল্টা গোল করতে পারেনি এভারটন।

স্ট্যামফোর্ড ব্রিজে ভুলে যেতে বসা জয়ের স্বাদ পেয়েছে চেলসি। ঘরের মাঠে গত চারটি লিগ ম্যাচের তিনটি হারা ব্লুরা ৩ মিনিটে ক্যালাম হাডসন ওডোয়ের গোলে এগিয়ে যায়। ম্যাচের আধঘণ্টা পেরোনোর কিছুক্ষণ পর দ্বিতীয় গোল করেন রস বার্কলে।
এফএ কাপে নটিংহ্যামের বিপক্ষে শতভাগ সফলতা চেলসি ধরে রাখলো ৫ ম্যাচের সবগুলো জিতে। গত মৌসুমে তৃতীয় রাউন্ডে ২-০ গোলে এই দলকে হারায় চেলসি।

মিডলসব্রোর মাঠে হোঁচট খেয়েছে টটেনহ্যাম হটস্পার। হোসে মরিনহোর শিষ্যরা ১-১ গোলে ড্র করেছে। তাতে রিপ্লে ম্যাচ খেলতে হবে দুই দলকে। ফ্লেচারের গোলে পিছিয়ে পড়েছিল স্পাররা। লুকাস মোউরা ফেরান সমতা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম