জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। ৬ দলের এই প্রতিযোগিতা শুরু হবে বাংলাদেশ ও ফিলিস্তিনের ম্যাচ দিয়ে।
‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপের শেষ ম্যাচ স্বাগতিকরা খেলবে ১৯ জানুয়ারি। মরিশাস, বুরুন্ডি ও সিশেলস ‘বি’ গ্রুপে। সেমিফাইনাল হবে ২২ ও ২৩ জানুয়ারি। দুই দিন পর ফাইনাল হবে ২৫ জানুয়ারি। সবগুলো খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বিকেল ৫টায়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ সূচি:
১৫ জানুয়ারি: বাংলাদেশ-ফিলিস্তিন
১৬ জানুয়ারি: মরিশাস-বুরুন্ডি
১৭ জানুয়ারি: ফিলিস্তিন-শ্রীলঙ্কা
১৮ জানুয়ারি: বুরুন্ডি-সিশেলস
১৯ জানুয়ারি: শ্রীলঙ্কা-বাংলাদেশ
২০ জানুয়ারি: সিশেলস-মরিশাস
২২ জানুয়ারি: ১ম সেমিফাইনাল
২৩ জানুয়ারি: ২য় সেমিফাইনাল
২৫ জানুয়ারি: ফাইনাল








