এবার সালাহকে হারালেন মানে

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ১৬:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৬:৪৯

আফ্রিকার বর্ষসেরা অ্যাওয়ার্ড জিতলেন মানে সাদিও মানে গত দুবার যে কষ্ট পেয়েছিলেন, সেটি এবার পেলেন মো সালাহ। ২০১৭ ও ২০১৮ সালে সালাহর কাছে হেরেছিলেন, কিন্তু এবার সেই সালাহকেই পেছনে ফেলে আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হয়েছেন মানে। টানা তৃতীয়বার বর্ষসেরা আফ্রিকান খেলোয়াড় হওয়া থেকে বঞ্চিত করতে সালাহকে ১৫২ ভোটে হারিয়েছেন তারই লিভারপুল সতীর্থ।

আফ্রিকার সব দলের কোচ ও অধিনায়কদের ভোটে বিজয়ী হন লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো ও সেনেগালকে আফ্রিকান নেশনস কাপ ফাইনালে তোলা মানে পান ৪৭৭ ভোট। ‍সালাহ ৩২৫ ভোটে দ্বিতীয়, আর ২০১৬ সালের বর্ষসেরা রিয়াদ মাহরেজ ২৬৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। 

আল হাজি দিওফের পর দ্বিতীয় সেনেগালিজ হিসেবে আফ্রিকার বর্ষসেরা হলেন ২৭ বছর বয়সী মানে। মিসরের হুরগাদায় আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বার্ষিক আয়োজনে অ্যাওয়ার্ড হাতে পান লিভারপুল ফরোয়ার্ড।

উচ্ছ্বসিত কণ্ঠে মানে বলেছেন, ‘ফুটবল আমার ভালোবাসা, আমি সত্যিই অনেক খুশি এবং এই পুরস্কার জিতে গর্বিত। সেনেগালের সব মানুষকে ধন্যবাদ দিতে চাই। তারাই আমাকে এতদূর নিয়ে এসেছে। আমার কোচ (সেনেগাল) আলিও সিসে ও লিভারপুলের সব সতীর্থদের প্রতি আমি কৃতজ্ঞ।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম