মুজিববর্ষে রূপগঞ্জে ইউএনও গোল্ডকাপ ফুটবল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ২২:১৫আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২২:৪৬

রূপগঞ্জে শুরু হলো গোল্ডকাপ ফুটবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর স্মারক মুজিববর্ষে ইউএনও গোল্ডকাপ ফুটবল শুরু হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আজ শনিবার বিকেলে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন।

অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে ৯ দলের গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচে তারাবো পৌরসভা ও কাঞ্চন পৌরসভা মুখোমুখি হয়। তারাবো জেতে ১-০ গোলে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। ইউএনও গোল্ডকাপের সার্বিক তত্ববধানে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।

রূপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম, জাকির হোসেন, মোঃ রিপন, জুয়েল সরকার ছিলেন অতিথিদের তালিকায়।

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের