আর্সেনাল কিনে নিতে পারেন আফ্রিকান ধনকুবের

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ১৬:০৪আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৬:২০

আফ্রিকান ধনকুবের আলিকো দাঙ্গোতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অনেক ‍ধনকুবের অর্থ বিনোয়োগ করেছেন। তারই ধারাবাহিকতায় ফুটবলে যুক্ত হওয়ার চিন্তা-ভাবনা করছেন আলিকো দাঙ্গোতে। আফ্রিকান ধনকুবের কিনতে চান ইংলিশ ফুটবল ক্লাব আর্সেনাল। চূড়ান্ত না করলেও ২০২১ সালেই আর্সেনাল কিনে নেওয়ার ইঙ্গিত তার।

আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি দাঙ্গোতে। বড় বড় শিল্প-কারখানার মাঝে মনোযোগ রযেছে তার ফুটবলেও। এর আগেও কয়েকবার আর্সেনালের মালিকানা স্বত্ব কিনে নেওয়ার খবর শোনা গিয়েছিল তার। এবার স্পষ্টই জানিয়েছেন, তার আগ্রহের কথা।

এই মুহূর্তে বেশ কয়েকটি মাল্টি-বিলিয়ন প্রকল্পের কাজ চলছে দাঙ্গোতের। ২০২১ সালের মধ্যেই কাজগুলো শেষ হওয়ার কথা। যদি শেষ করতে পারেন, তাহলে আগামী বছরই আর্সেনাল কিনে নিতে পারেন ‘দাঙ্গোতে গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা। ৬২ বছর বয়সী নাইজেরিয়ান শিল্পপতির নেট আয় ১১ বিলিয়ন ডলারের বেশি। ১৯৮১ সালে পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এখন এই প্রতিষ্ঠান থেকে উৎপাদন হয় চিনি, সিমেন্ট, চাল, আটা-ময়দা ও ফিশারিজ।

এমিরেটস স্টেডিয়ামের বেশিরভাগ শেয়ারের মালিক এখন স্ট্যান ক্রোয়েনকে। তবে আগামী বছর ইংলিশ ক্লাবটির পুরো মালিকানাই নিতে পারেন দাঙ্গোতে। যদিও তার আগে চলমান প্রকল্প শেষ করতে চান তিনি।

আফ্রিকান এই ধনকুবের বলেছেন, ‘হ্যাঁ, এই দলটাকে (আর্সেনাল) আমি একদিন কিনতে চাই। তবে এই মুহূর্তে আমাদের ২০ বিলিয়ন ডলারের কাজ চলছে, আর এখন এই প্রকল্পের দিকেই মনোযোগ দিতে চাই।’ সঙ্গে যোগ করেছেন, ‘আমি চেষ্টা করছি নির্মাণের কাজ শেষ করতে, আর এটা হয়তো ২০২১ সালে শেষ করতে পারব। এখনই আর্সেনাল কিনছি না আমি। এই প্রকল্পগুলোর কাজ শেষ হলেই আর্সেনাল কিনে নেবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী