দিবালার জোড়ায় জুভেন্টাসের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ১০:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ১০:৪৭

জোড়া গোলে দিবালার উচ্ছ্বাস ১৩ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস ইতালিয়ান কাপের শেষ ষোলোতে উদিনেসের মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া। সাইনাসাইটিসে আক্রান্ত পর্তুগিজ ফরোয়ার্ডের অভাব টের পাওয়া যায়নি। পাউলো দিবালার জোড়ায় ৪-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে তারা।

গনসালো হিগুয়েইন ও দিবালার চমৎকার বোঝাপড়ায় ১৬ মিনিটি এগিয়ে যায় জুভেন্টাস। সফল তিনটি ওয়ান-টু পাসে উদিনেসের মাঝমাঠ চিড়ে গোলকিপার নিকোলাসকে পরাস্ত করেন হিগুয়েইন। নিকোলাস বক্সের মধ্যে ফেডেরিকো বার্নার্ডেশিকে ফাউল করলে পেনাল্টি থেকে ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিবালা।

দিবালার বাঁকানো শটে ম্যাচ ঘড়ির কাঁটা ঘণ্টা না পেরোতেই ৩-০ করে জুভেন্টাস। ৬১ মিনিটে ডগলাস কস্তার পেনাল্টিতে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

আগামী ২২ জানুয়ারি জুভেন্টাসের কোয়ার্টার ফাইনাল। গতবার এই পর্বে আতালান্তার কাছে বিদায় নেওয়া দলটির প্রতিপক্ষ চূড়ান্ত হবে রোমা ও পার্মার ম্যাচ শেষে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম